Wednesday, June 17, 2026
27.8 C
Dhaka

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র ও ভয়ের রাজনীতির অভিযোগ এবি পার্টি চেয়ারম্যানের

সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, শত শহীদের রক্তের অঙ্গীকারের দেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ‘আমরা জামায়াতসহ হাসিনাবিরোধী সব দল একসঙ্গে স্বৈরাচারের পতনে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু হাসিনার পতনের পর নানা পরিস্থিতি দেখতে পেলাম। আমরা আশা করছিলাম দেশটাতে শান্তি ফিরে আসবে, কিন্তু তা আসেনি। আমরা ভেবেছিলাম এটি সাময়িক, কিন্তু সেটি সাময়িক হয়নি।’

মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি দলের চাঁদাবাজিসহ নানা কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিগত সময়ে যারা বাড়িঘরে থাকতে পারেননি, তাদের দুই বছরের কর্মকাণ্ড আমাদের ব্যথিত করেছে।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে আমরা নানা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পথে একটি দল আশঙ্কা তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সরব ছিলাম। হাদি হত্যার ঘটনায় খুনিদের পালিয়ে যেতে দেখেছি। কিন্তু হাদি হত্যার প্রতিবাদে অনেক দলকে সোচ্চার হতে দেখিনি।’

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, হুমকিধমকি দেওয়া হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে নির্বাচন নস্যাৎ করা যাবে না। আমাদের তরুণ প্রজন্ম এসব হুংকারে ভয় পায় না। আমাদের একজন মরলে আরেকজন দাঁড়িয়ে যাবে। শেখ হাসিনাকে মানুষ ভয় পায়নি, এদের কেউ ভয় পাবে না, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফেনীর নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্ত্রাস মেনে নেওয়া হবে না। নির্বাচনে বল প্রয়োগের চেষ্টা হলে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলনও চলবে। তিনি বলেন, দেশে ধোঁকা দেওয়ার রাজনীতি চলছে, এসব ভাঁওতাবাজি বন্ধ করতে হবে।

মতবিনিময়সভায় এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য লিয়াকত আলী ভুঞা, সামছুদ্দিন ভুঞা, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মুজাফফর আহমদ জাফরী, জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফজলুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে।...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...
spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ হলে সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যায়। সমর্থকদের চোখ...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রতিটিই শেষ হয়েছে ড্রয়ে। ফলে মাঠে নামা আট দলের...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ী সাব্যস্ত করে এই...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে...
spot_img