Wednesday, July 22, 2026
26.2 C
Dhaka
No menu items!

সীমিত সুবিধায় শিক্ষাজীবনে সাফল্য, রিমনের সংগ্রামের গল্প

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও জিয়ার পাড়া গ্রামে জন্মানো মোহাম্মদ রিমন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও এখন ভর্তি ফি জোগাড়ের চিন্তায় দিনরাত দুশ্চিন্তায় কাটাচ্ছেন। পরিবারে অর্থসংকট এবং স্বাস্থ্যের সমস্যা থাকায় তার শিক্ষাজীবন সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি।

রিমনের বাবা মোহাম্মদ ইদ্রিচ (৫৮) ভূমিহীন দিনমজুর। নিয়মিত কাজ থাকলেও সংসারের দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে ওঠে। বড় ভাই মোহাম্মদ রুবেল মৃগী রোগে আক্রান্ত, ফলে কাজ করতে পারছেন না। মা ছালমা বেগম গৃহিণী, তিন বছর ধরে তিনি থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। এ অনটনের সংসারেও রিমন শিক্ষার প্রতি অনুপ্রেরণা হারাননি।

ছোট সেমিপাকা ঘরে তিন ভাই, এক বোন ও মা–বাবার সঙ্গে বসবাস করা রিমন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছেন। পটিয়া হাইদগাঁও উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকেও জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের মেধাতালিকায় ৭৪১তম স্থান অর্জন করেছেন। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৬৯১তম ও ‘ডি’ ইউনিটে ২ হাজার ৫৮৬তম স্থান অর্জন করেছেন। এ সুযোগ পেলেও ভর্তি ফি এবং পড়াশোনার খরচ জোগাড়ের চিন্তায় রাতের ঘুম উড়ে যাচ্ছে রিমনের।

‘ভালো তরকারির কথা বাদই দিলাম। ঠিকমতো দুই বেলা পেট ভরে ভাত খেতেও কষ্ট হয় আমাদের। তারপরও পড়াশোনা ছাড়িনি।’ — মোহাম্মদ রিমন, শিক্ষার্থী

রিমনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে প্রশাসন ক্যাডারে যোগদান করা। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি আর পড়াশোনার খরচ কীভাবে জোগাড় করব—এই চিন্তায় রাতে ঘুম আসে না। সুযোগ পেলেও ভর্তি হতে না পারলে সেটা জীবনের সবচেয়ে কষ্টের ব্যাপার হবে।’

পরিবারের অনটনের কারণে রিমনের বড় বোন সোনিয়া বেগমকে এসএসসি পাসের পর বিয়ে দেওয়া হয়। মেজো ভাই মোহাম্মদ জাভেদ নানার বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। তিনি বর্তমানে গাছবাড়িয়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জাভেদও ভর্তির সুযোগ পেয়েছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারেননি।

রিমনের শৈশব-কৈশোরের অনেকটা সময় বোনের বাড়িতে কাটে। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বোনের সাহায্যে পড়াশোনা করেছেন। সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত অন্যের ঘরে শিক্ষার ব্যবস্থা হয়। তখন ঘরে বিদ্যুৎও ছিল না। ২০১৬ সালে তাঁদের পুরনো মাটির ঘরটি ধসে গেলে পটিয়ার এক ব্যবসায়ী নতুন সেমিপাকা ঘর নির্মাণ করে দেন।

মাধ্যমিকের পর রিমন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় অফিস সহায়ক হিসেবে কাজ করেন। বিকেল পাঁচটায় অফিস শেষে রাত ৯টা পর্যন্ত টিউশনও করতেন। এইভাবেই সংসার ও নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন।

শিক্ষকদের সহায়তাও রিমনের শিক্ষাজীবনের অন্যতম সহায়ক। অষ্টম শ্রেণিতে মেধাতালিকায় দ্বিতীয় হওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দের সহযোগিতায় বিনা বেতনে পড়াশোনা করেছেন। উচ্চমাধ্যমিকে নির্বাচনী পরীক্ষার পর পটিয়ায় স্বল্প খরচে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারেও অংশগ্রহণ করেছেন।

মা ছালমা বেগম বলেন, ‘ছেলের পরীক্ষার সময় ভালো খাবার দিতে পারতাম না। ফল প্রকাশের দিন মিষ্টি কিনে খাওয়ানোর সামর্থ্য ছিল না। ভাত খেয়েছি মরিচের গুঁড়া আর পেঁয়াজ দিয়ে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর মতো টাকা আমার নেই। মানুষের সহযোগিতা চাই, যেন আমার ছেলের স্বপ্ন ভেঙে না যায়।’

হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে রিমন আমাদের বিদ্যালয়ে এসে শিক্ষকদের সালাম করেছে। শত অভাব ও প্রতিকূলতার মধ্যেও যে অধ্যবসায় ও সংগ্রাম দেখিয়েছে, তা নতুন প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা। রিমন আমাদের গর্ব।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img