Monday, September 7, 2026
27 C
Dhaka

পেন্টাগনের নতুন কৌশলপত্রে চীন শীর্ষ অগ্রাধিকার নয়

পেন্টাগনের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জন্য চীন আর শীর্ষ নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত নয়। চার বছর পরপর প্রকাশিত এই নথিতে বলা হয়েছে, এখন যুক্তরাষ্ট্রের মূল নিরাপত্তা উদ্বেগ হলো দেশের নিজস্ব ভূখণ্ড এবং পশ্চিম গোলার্ধের নিরাপত্তা।

পেন্টাগন জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর জন্য ‘আরো সীমিত’ সহায়তা প্রদান করবে। এর আগে গত বছর প্রকাশিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি নথিতে বলা হয়েছিল, ইউরোপ ‘সভ্যতাগত পতনের’ মুখে রয়েছে এবং রাশিয়াকে সরাসরি হুমকি হিসেবে দেখানো হয়নি।

শুক্রবার প্রকাশিত ৩৪ পৃষ্ঠার নতুন কৌশলপত্র মূলত ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে নেওয়া নীতিগত অবস্থানগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। ওই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেন, পূর্ব প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় হামলা চালান এবং মিত্র দেশগুলোর ওপর গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য চাপ সৃষ্টি করেন।

নথিতে পুনর্ব্যক্ত করা হয়েছে, পেন্টাগন পানামা খাল, গালফ অব আমেরিকা এবং গ্রিনল্যান্ডসহ গুরুত্বপূর্ণ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করবে। কৌশলপত্রে বলা হয়েছে, ‘আদর্শবাদী কল্পনা বাদ; কঠোর বাস্তববাদ গ্রহণ’। চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে ‘সংঘাত নয়, শক্তির ভিত্তিতে’।

নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, চীনকে আধিপত্যে রাখা বা তাদের শ্বাসরোধ ও অপমান করা লক্ষ্য নয়। আগের কৌশলপত্রগুলোর বিপরীতে এবার তাইওয়ানের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো, চীনসহ কাউকেই যেন যুক্তরাষ্ট্র বা মিত্র দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে না পারে।

গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি ঘোষণা করলে চীন দ্বীপটির আশপাশে সামরিক মহড়া চালায়। কৌশলপত্রে মিত্রদের কাছ থেকে আরও বেশি দায়িত্ব ভাগাভাগির আহ্বান জানানো হয়েছে, কারণ অনেক অংশীদার দেশ এতদিন ধরে ওয়াশিংটনকে তাদের প্রতিরক্ষা ভর্তুকি দিতে অভ্যস্ত হয়ে পড়েছে।

নথিতে বলা হয়েছে, এটি বিচ্ছিন্নতাবাদের পদক্ষেপ নয়। বরং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির প্রতি কেন্দ্রীভূত ও কৌশলগত দৃষ্টিভঙ্গি। বিশেষ করে ইউরোপের মতো মিত্ররা এমন হুমকির বিরুদ্ধে নেতৃত্ব দেবে, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য তুলনামূলকভাবে কম গুরুতর।

রাশিয়াকে ন্যাটোর পূর্ব সীমান্তবর্তী দেশগুলোর জন্য ‘স্থায়ী কিন্তু নিয়ন্ত্রণযোগ্য হুমকি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়াকে নিবৃত্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ‘আরো সীমিত’ করার কথাও বলা হয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়া নিজ দায়িত্বে অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, পুরোনো বিশ্বব্যবস্থা আর ফিরে আসছে না। তিনি মধ্যম শক্তিগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন নিয়মহীন এক ব্যবস্থার দিকে এগোচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img