Thursday, October 1, 2026
29.9 C
Dhaka

চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দিতে জনসভা

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের ডিকবাজি মাঠ এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিক সফরের এই আগমন ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ডিকবাজি মাঠে বিশাল ধানী জমিতে প্রধান মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও একইভাবে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষের পথে। নেতাকর্মীদের পদচারণায় সভাস্থলগুলো মুখর হয়ে উঠেছে।

শহরজুড়ে সমাবেশ স্থলের আশপাশ ব্যানার, ফেস্টুন ও তোরণে সজ্জিত। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, রবিবার সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বড় এক জনসভায় অংশ নেওয়ার পর বিকেলে তারেক রহমান কুমিল্লার তিনটি জনসভায় যোগ দেবেন।

প্রথমে চৌদ্দগ্রাম, এরপর সদর দক্ষিণের সুয়াগাজী এবং সর্বশেষ দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সফরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘সর্বশেষ ২০০২ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘদিন পর আবার কুমিল্লায় আসায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে কুমিল্লা-৬ আসনসহ বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নির্বাচিত করে দলের চেয়ারম্যানকে উপহার দেওয়া হবে।’

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, ‘এই সফর শুধু কুমিল্লার নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে বিএনপির জন্য এক বড় মাইলফলক হবে। সদর দক্ষিণে লাখেরও বেশি নেতাকর্মী অংশ নেবেন। সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ৬টি নির্বাচনী আসনের সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘তারেক রহমানের আগমনের খবরে কুমিল্লার ১১টি আসনে আনন্দের বন্যা বইছে। শুধু দলীয় নেতাকর্মী নয়, পুরো কুমিল্লার সর্বস্তরের মানুষ তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে। ২৫ জানুয়ারি কুমিল্লার এই মহাসমাবেশ হবে সর্ববৃহৎ। কুমিল্লার বিএনপি এখন খুবই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, ‘বিএনপি চেয়ারম্যানের সমাবেশ ঘিরে জেলা আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সাদাপোশাকের সদস্য নিয়োজিত থাকবে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img