Thursday, September 17, 2026
27 C
Dhaka

সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতকরণের আহ্বান

নারায়ণগঞ্জে ১০ দলীয় জোটের প্রার্থী সিরাজুল মামুন অভিযোগ করেছেন, সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, ‘পেশিশক্তির মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণের যে চেষ্টা চলছে, তা দিয়ে আর জনগণের রায় ছিনিয়ে নেওয়া যাবে না। অতীতে যারা পেশিশক্তির জোরে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে, এবং তাদের চেয়েও বড় শক্তি নতুন কেউ নয়।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী প্রচারণার উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিরাজুল মামুন বলেন, ‘পেশিশক্তিকে প্রতিহত করতে আলাদা কোনো শক্তির প্রয়োজন নেই। জনগণই এই অপশক্তিকে রুখে দেবে। দেশের মানুষ নতুন রাজনীতি চায়। পুরনো রাজনীতির কঙ্কাল ভেঙে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় তারা। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে আর দেশ শাসন করা যাবে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই আজ আমি নির্বাচনী প্রচারণার সূচনা করছি।’

তিনি আরও বলেন, ‘জনগণকে সুষ্ঠুভাবে ভোট দিতে দিতে হবে। ভোটকেন্দ্র দখল করে নির্বাচন বানচালের যে অপচেষ্টা করা হয়, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

হকারদের বিষয়ে সিরাজুল মামুন বলেন, ‘হকারদের উচ্ছেদ করা হবে না। পুনর্বাসনের মাধ্যমে ফুটপাতগুলোকে পরিকল্পিতভাবে সাজিয়ে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি থাকবে না, জুলুম-নির্যাতন থাকবে না। ভোটকেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি আর চলবে না। জনগণই এসব প্রতিহত করবে।’

উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া শেষে শহরের চাষাড়া থেকে ডিআইটি পর্যন্ত একটি প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে খেলাফত মজলিসের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img