Saturday, July 25, 2026
26 C
Dhaka
No menu items!

জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সরকারের সিদ্ধান্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হঠাৎ বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেব।’ তিনি জানান, সাময়িক এই সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তা ও সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রসঙ্গেও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়েও স্পষ্ট বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে, কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাব না।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না, দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব নয়, সে ক্ষেত্রে আমরা যাব না। আমাদের শর্তগুলো পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব।’

মায়ানমার সীমান্তে চলমান সংঘাতের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, ওদের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন, তারা এক্সাক্টলি কী করছেন এই ঘণ্টায় ঘণ্টায় বা এক দিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে এ বিষয়টি অনেকখানি ডিল করেন ড. খলিলুর রহমান। আনফরচুনেটলি তিনি এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে এলে হয়তো এ বিষয়ে তথ্য জানাতে পারবেন।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img