Friday, August 28, 2026
29 C
Dhaka

৫০ শয্যার ভবন থাকলেও সেবা মিলছে ৩১ শয্যার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের বরাদ্দ। নতুন ভবন নির্মাণের এক দশক পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম না পাওয়ায় হাসপাতালটির কার্যক্রম এখনো ৩১ শয্যাতেই সীমাবদ্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই হাসপাতালে ১০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র চারজন। হাসপাতালের জন্য একটি অ্যাম্বুল্যান্স থাকলেও চালক না থাকায় সেটি নিয়মিত সেবায় ব্যবহার করা যাচ্ছে না। ফলে জরুরি রোগী পরিবহনসহ সামগ্রিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

একই ধরনের সংকট দেখা দিয়েছে উপজেলার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও। উপজেলার সাতটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে চারটিতে কোনো চিকিৎসক নেই। একটি কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসকের পদ শূন্য পড়ে আছে। বাকি তিনটি কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসকেরা ডেপুটেশনে রয়েছেন।

সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০টি চিকিৎসক পদের মধ্যে আরএমও, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, সার্জারি কনসালটেন্ট এবং একজন চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এ ছাড়া গাইনি চিকিৎসক হোসনে জাহান আঁখি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং অ্যানেসথেসিয়ার আফরোজা আক্তার ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডেপুটেশনে কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে হাসপাতালে কোনো অ্যাম্বুল্যান্স না থাকায় সম্প্রতি একটি নতুন অ্যাম্বুল্যান্স বরাদ্দ দেওয়া হয়েছে। তবে চালক ও তেলের বরাদ্দ না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নিজ তত্ত্বাবধানে চালক রেখে হাসপাতালের প্রয়োজনে অ্যাম্বুল্যান্সটি ব্যবহার করছেন।

প্রায় চার লাখ মানুষের একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসকের স্থলে বর্তমানে একজন ভারপ্রাপ্ত আরএমও, একজন ডেন্টাল সার্জন, একজন ইউনানি চিকিৎসা কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং চারজন চিকিৎসক সীমিত জনবল নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

২০১৩-১৪ অর্থবছরে হাসপাতাল চত্বরে ১০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবন, ডরমিটরি ও নার্সিং কোয়ার্টার নির্মাণ করা হয়। ২০১৬ সালের দিকে নতুন ভবন হস্তান্তর করা হলেও প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল বরাদ্দ না পাওয়ায় ৫০ শয্যার কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। নতুন ভবনে বিভিন্ন বিভাগের কার্যক্রম চললেও পুরনো ভবনেই এখনো ৩১ শয্যার সেবাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া আন্তঃবিভাগে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি থাকেন। পর্যাপ্ত চিকিৎসক, সরঞ্জাম ও ওষুধের অভাবে এই বাড়তি চাপ সামাল দিতে গিয়ে চিকিৎসকদের মারাত্মক বেগ পেতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান বলেন, চিকিৎসক সংকটের কারণে জরুরি সকাল, সন্ধ্যা ও রাতে দায়িত্ব পালন করানো সম্ভব হচ্ছে না। এ কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করছি, দ্রুত সব সমস্যার সমাধান হবে।

সূত্র: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img