Thursday, July 23, 2026
27.5 C
Dhaka
No menu items!

ধোবাউড়ায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ ও জামায়াতের অর্ধশতাধিক নেতা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার কলসিন্দুর বাজারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আজ যারা বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন, তারা কোনো ব্যক্তি নয়—একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অব্যাহত প্রচেষ্টার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা এই দেশে স্বাধীনতা এনেছেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

তিনি মন্তব্য করেন, “অথচ আজ সেই স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তাই আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। এটাই প্রমাণ করে বিএনপিই জনগণের শেষ ভরসা।”

সৈয়দ এমরান সালেহ প্রিন্স যোগ করেন, এই যোগদান কোনো সাময়িক ঘটনা নয়, এটি গণজোয়ারের বহিঃপ্রকাশ। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আলোকিত ধোবাউড়া-হালুয়াঘাট গড়তে ভূমিকা রাখবে।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল আউয়াল, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মিরাস উদ্দিন এবং জামায়াতে ইসলামী নেতা নূরুজ্জামান।

এছাড়া অন্যান্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা রুহুল আমিন, খোকন খান, যুবদল নেতা আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ইমরান হোসাইন এবং সদস্য সচিব কামরুল হাসান সুমন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img