Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ভুয়া পরীক্ষার্থী ও রাজনৈতিক নেতাসহ ১১ জন আটক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুয়া পরীক্ষার্থী ও সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের আরো ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা রয়েছেন। অভিযানের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে পৃথক দুটি অভিযানে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা এবং থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে উদ্ধার হওয়া প্রশ্নপত্রের ফটোকপির সঙ্গে পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রের মিল রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে প্রকৃত পরীক্ষার্থী ও ভুয়া পরীক্ষার্থী উভয়ই রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্র, যারা পরীক্ষার আগেই প্রশ্ন ও উত্তরপত্র প্রস্তুত করছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক স্বেচ্ছাসেবক দল নেতার নাম মিনারুল ইসলাম। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। বাকি আটকদের পরিচয় শুক্রবার বিকাল পৌনে ৪টা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, পরীক্ষা শুরুর আগে দুপুরে কাজি মার্কেটের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করা হয়। ওই সময় তারা প্রশ্নপত্রের ফটোকপি ব্যবহার করে উত্তরপত্র প্রস্তুত করছিলেন। এদের মধ্যে মিনারুলসহ চারজনকে চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করছে পুলিশ।

এছাড়া পৃথক অভিযানে থানার সামনে একটি গাড়ির গতিরোধ করে চালকসহ আরও পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা প্রশ্নপত্রের ফটোকপি ও ডিজিটাল ডিভাইস নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এদের মধ্যেও প্রকৃত ও ভুয়া পরীক্ষার্থী রয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, ‘অভিযুক্ত ও আটক মিনারুল ইসলাম আমাদের কমিটিতে যুগ্ম আহ্বায়ক। তিনি একই সাথে উপজেলা বিএনপির সদস্য। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

ঘটনার পর নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এলাকা পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, ‘আটকদের মধ্যে পরীক্ষার্থী এবং প্রক্সি পরীক্ষার্থী রয়েছে। আটক সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...
spot_img

আরও পড়ুন

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অর্থ কখনো অগ্রিম ভাড়া হিসেবে, আবার কখনো...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি খেলনার বাজার। এখান থেকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতা এবং নতুন উদ্যোক্তারা...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার গ্রেট পিরামিড। প্রায় ৪ হাজার ৬০০ বছর আগে প্রাচীন মিশরের ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব বিধানের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে, ঠোঁট না নেড়ে বা শুধু...
spot_img