Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

সুন্দরবনে ফাঁদে পড়া বাঘের চিকিৎসা নিয়ে আশাবাদী চিকিৎসকরা

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদে আটকে পড়া একটি বাঘকে সুস্থ করে আবার বনে ফেরানো নিয়ে তিনটি বড় চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বন বিভাগ, বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। তারা বলছেন, প্রাথমিকভাবে বাঘটির শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। বাম হাতের গভীর ক্ষত, শরীরের পানিশূন্যতা এবং পেশি পুনরুদ্ধার করে বাঘটিকে শিকার উপযোগী করে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, এই তিনটি বিষয় সন্তোষজনকভাবে সমাধান করা গেলেই নির্ভর করবে কবে নাগাদ বাঘটি তার স্বাভাবিক আবাসস্থলে ফিরে যেতে পারবে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুন্দরবন বন বিভাগ ও বনসংরক্ষক দপ্তরের কর্মকর্তা এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া প্রায় চার বছর বয়সী একটি নারী বাঘ উদ্ধার করা হয়। উদ্ধার করার পর বাঘটিকে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা আঞ্চলিক বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, শুরুতে বাঘটি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। চিকিৎসার পর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। এখন সে পানি পান করছে এবং খাদ্য গ্রহণ শুরু করেছে। পাশাপাশি তার স্বাভাবিক ক্ষিপ্ত আচরণও ফিরে আসছে। তবে বন বিভাগের প্রাণী চিকিৎসা কর্মকর্তা হাতেম সাজ্জাদ জুলকারনাইনের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকলেও বাঘটি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।

এ কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. হাদী নুর আলী খানের নেতৃত্বে ঢাকা থেকে আগত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার সকালে বাঘটির অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত একাধিক পরামর্শ দেন।

ঢাকার সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটালের এডিশনাল ভেটেরিনারি অফিসার ডা. নাজমুল হুদা বলেন, ফাঁদে আটকে থাকার ফলে বাঘটির সামনের বাম হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চলনভঙ্গি পর্যবেক্ষণে হাড় ভাঙার কোনো লক্ষণ পাওয়া যায়নি, যা আশাব্যঞ্জক। তার মতে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাঘটি সুস্থ হয়ে বনে ফেরার উপযোগী হতে পারে।

তবে তিনি জানান, এজন্য অন্তত তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমত, বাঘটির ক্ষতিগ্রস্ত বাম হাত শিকার ধরার মতো কার্যকর হবে কিনা। দ্বিতীয়ত, দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকার কারণে সৃষ্ট পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠা। তৃতীয়ত, পেশির ক্ষয় বা দুর্বলতা কাটিয়ে বাঘটিকে পূর্ণ শক্তিতে ফিরিয়ে আনা।

ডা. নাজমুল হুদা আরও বলেন, বনে বাঘটিকে কেউ খাবার ধরে দেবে না। তাকে নিজেই লড়াই করে শিকার ধরতে হবে। সে কারণে বাঘটি যদি শিকার ধরার মতো সক্ষম না হয়, তাহলে তাকে বনে ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। তবে সবকিছু বিবেচনায় নিয়েও চিকিৎসকরা আশাবাদী বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম চৌধূরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. হাদী নুর আলী খান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. মো. গোলাম হায়দার, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপ্যাল সাইন্টিফিক অফিসার ড. মো. গোলাম আযম চৌধুরী এবং বন বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ জুলকারনাইনসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সুন্দরবনে হরিণ শিকার ও ফাঁদ পাতা চক্রকে ধরতে তদন্ত ও অভিযান চলছে। একই সঙ্গে বাঘ আটকে পড়ার ঘটনাটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

বন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন ও জীববৈচিত্রপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এ ধরনের ঘটনায় দ্রুত উদ্যোগ নিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। দেশে পর্যাপ্ত অঞ্চলভিত্তিক ভেটেরিনারি হাসপাতাল, জরুরি উদ্ধার সরঞ্জাম, প্রশিক্ষিত চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। এসব ঘাটতি কাটিয়ে উঠতে ওয়াটার অ্যাম্বুল্যান্সসহ প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

আহত বাঘটির সংক্রমণ এড়াতে এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখা হয়েছে। এ কারণে সেখানে অযথা ভিড় না করার জন্য বন কর্মকর্তারা সবাইকে অনুরোধ জানিয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img