Saturday, May 2, 2026
25 C
Dhaka

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে একটি নৈশ কোচ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত সাত থেকে আটজন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের কোচটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে পঞ্চগড়গামী শ্যামলী পরিবহনের নৈশ কোচটি ঘটনাস্থলে পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখতে না পেয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে কোচটি সড়কের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আহত যাত্রীদের প্রাথমিকভাবে সহায়তা করেন। আহতদের মধ্যে কেউ গুরুতর না হওয়ায় তারা নিজেরাই ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।

কোচের চালক ফারুক হোসেন বলেন, ‘কুয়াশার তীব্রতা এত বেশি ছিল যে সামনে ১০ থেকে ২০ ফুট রাস্তাও পরিষ্কার দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনাটি ঘটে।’

ঠাকুরগাঁও হাইওয়ে থানার এসআই মো. জামিল বলেন, ‘ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসায় চালক কিছুই দেখতে পাননি। এতে গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খায়। দুর্ঘটনার পর যাত্রীরা নিজেরাই ঘটনাস্থল ত্যাগ করেন। কোনো যাত্রী গুরুতর আহত না হওয়ায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।’

এদিকে, শীত মৌসুমে উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...

ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান বক্তাদের

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক...

চট্টগ্রামে পানিতে ডুবে তায়েফের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ তায়েফ...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মিলল মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আড়িয়াল...

কুমিল্লায় গার্মেন্টসে শর্ট সার্কিটে দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় গুরুতর...

বদলি ব্যবস্থায় নতুন উদ্যোগ সরকারের

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বদলি প্রক্রিয়া...

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...
spot_img

আরও পড়ুন

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরী। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে উপজেলার...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর দেশে ফেরা ১৫ বাংলাদেশি নাবিক। ছবি : সংগৃহীত নীল সমুদ্রের শান্ত দৃশ্য এক মুহূর্তেই রূপ নেয়...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে কয়েক একর জমির কাঁচা ধান, পাট ও তিলখেত...
spot_img