Thursday, September 17, 2026
26 C
Dhaka

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে তিন প্রার্থীরই মনোনয়ন বৈধ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও হিসাব-নিকাশ। প্রার্থীতা বাছাই শেষে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ার পর এ আলোচনা আরও তীব্র হয়েছে।

গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ দলীয় জোটের মনোনয়ন জমা দেওয়া তিনজন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক মহলে কে হবেন জোটের একক ও চূড়ান্ত প্রার্থী, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়।

জানা গেছে, এ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে মোট তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন, প্রতীক দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজু, প্রতীক হাত পাখা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন বাছাই শেষে এই তিন প্রার্থীরই কাগজপত্র বৈধ পাওয়া গেছে। এর পরপরই ১০ দলীয় জোট থেকে কাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

এ বিষয়ে তিন প্রার্থীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বললে প্রত্যেকেই নিজেকে জোটের ‘চূড়ান্ত প্রার্থী’ হিসেবে দাবি করেন। জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাতেন বলেন, ‘ইনশাল্লাহ, সব ঠিক ঠাক থাকলে ১০ দলীয় জোট থেকে ‘চূড়ান্ত মনোনয়ন’ আমিই পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনও আমিই করব। সেজন্য আমি নবীনগরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এবং নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সদ্য পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী বলেন, ‘এ আসনে ১০ দলীয় জোট থেকে আমাকে ইতিমধ্যেই চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার কারণে আমি এক বছর বাকী থাকতেই ‘চেয়ারম্যান’ পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। সুতরাং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমিই চূড়ান্তভাবে নির্বাচন করব ইনশাল্লাহ। সেজন্য আমিও সবার দোয়াপ্রার্থী।’

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও সৌদি প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম নজু বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাকেই এ আসনে ‘চূড়ান্ত প্রার্থী’ হিসেবে ঘোষণা দেওয়ার পরই আমি এ দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছি। সুতরাং ১০ দলীয় জোটের ‘চূড়ান্ত প্রার্থী’ যে আমিই পাচ্ছি, সেটি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ। সেজন্য আমিও নবীনগরবাসীর কাছে দোয়া চাই।’

তবে তিনজন প্রার্থীই জানিয়েছেন, ১০ দলীয় জোট থেকে শেষ পর্যন্ত যিনি চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষিত হবেন, বাকি দুজন যথাসময়ে তাঁদের নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের প্রচার ও মিডিয়া সেলের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সোমবার (৫ জানুয়ারি) রাতে বলেন, সারা দেশে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী নির্ধারণে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বসে আলোচনা করবেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি আসনে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘জোট যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তিনিই এমপি নির্বাচন করবেন। বাদ বাকী জোটের প্রার্থীরা তাঁদের স্ব স্ব প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন।’ এ প্রসঙ্গে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করলে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যাহার না করার তো কোনো সুযোগই নেই। জোট করলে ১০ দলীয় জোটের সিদ্ধান্তও সবাইকে মানতে হবে। আর এটিই চূড়ান্ত।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img