Wednesday, June 10, 2026
26.9 C
Dhaka

বঙ্গোপসাগরে অবৈধ সমুদ্রযাত্রা, নৌবাহিনী ২৭৩ জনকে আটক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটককৃতদের মধ্যে অধিকাংশ রোহিঙ্গা বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের বোটসহ তাদের আটক করে।

নৌবাহিনী সূত্র জানায়, সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ থেকে থামার সংকেত দিলে বোটটি তা না মেনে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নৌবাহিনীর তাৎক্ষণিক ধাওয়ায় বোটটি আটক করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল। বোটটিতে দালালচক্রের ১০ জন সদস্যও ছিল। আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, আটক বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানি বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে সেই বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও চোরাচালান রোধ এবং সমুদ্রপথে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি...

সানা জোরে পড়লে কি সাহু সিজদা দিতে হবে? জানালেন ইসলামী বিশেষজ্ঞরা

নামাজে তাকবিরে তাহরিমার পর সানা সাধারণত নিম্নস্বরে পড়ার নিয়ম...

নড়াইলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর...

নীলফামারীতে একদিনে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...

হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের...

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...
spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন—এমন প্রশ্নের উত্তরে আশাবাদের বার্তা দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা শায়খ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে অল্প বয়সেই চুলে সাদা ভাব দেখা দেয়, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি বাঘ দম্পতি বেলি ও টগরের ঘরে চারটি...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের...
spot_img