Wednesday, May 6, 2026
31 C
Dhaka

নামাজের সময় আগুন, রক্ষা পেল শিক্ষার্থীরা

বরিশাল নগরীর উপকণ্ঠ সফিমিয়ার গ্যারেজ এলাকায় অগ্নিকাণ্ডে একটি মাদরাসা পুড়ে গেছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আগুনে মাদরাসার পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা সামসুল হুদা রিপন জানান, সফিমিয়ার গ্যারেজ এলাকার মজনু মেম্বরের মালিকানাধীন একটি আধা-পাকা টিনসেট ভবন ভাড়া নিয়ে মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং পরিচালিত হয়ে আসছিল। মাদরাসাটিতে প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী অধ্যয়ন করত।

তিনি আরও জানান, ঘটনার সময় শিক্ষার্থীরা আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিল। এ সময় হঠাৎ করে মাদরাসা ভবনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো ভবনটি পুড়ে যায়।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে...

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আখাউড়ায় সম্প্রীতির বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে...

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস, বিজিবির অভিযান

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য...

মুকসুদপুরে একরাতে চার বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা...

স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাচারের...

শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগে থানায় মামলা, হাসপাতালে গৃহবধূ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শয়নকক্ষের দরজা ভেঙে ঢুকে প্রবাসীর স্ত্রীকে...

ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে আতঙ্ক, জরাজীর্ণ ভবনে বিপদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং...

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত আরও ১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় লড়ির পেছনে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন...

মুক্তিযোদ্ধা হয়েও স্বীকৃতি পাননি মফিজুল ইসলাম, পরিবারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটি বিশারা নয়াপাড়া এলাকার মৃত মফিজুল...

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রাণহানি

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

আড়াইহাজারে মাদকাসক্ত ছেলের হাতে নির্যাতিত বাবা-মা, কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের...

ভাঙ্গায় ভেকু দিয়ে সরকারি জমির মাটি কাটায় জরিমানা ব্যবসায়ীর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার...

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের...
spot_img

আরও পড়ুন

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু নামে আরও একজন যুবক...

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আখাউড়ায় সম্প্রীতির বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। প্রায় দেড় যুগ ধরে চলা বিরোধ নিষ্পত্তির পর উভয়পক্ষ...

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস, বিজিবির অভিযান

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন...

মুকসুদপুরে একরাতে চার বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা টিনের চাল কেটে ও সিঁদ কেটে ঘরে প্রবেশ করে কাঁসা-পিতলের বাসনপত্র, গ্যাস সিলিন্ডার,...
spot_img