Sunday, June 7, 2026
29.6 C
Dhaka

চন্দ্রিমা উদ্যানে স্বামীর কবরের পাশে দাফন

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৬ ডিসেম্বর) বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বৈঠকে বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন। তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন।

আইন উপদেষ্টা জানান, মঙ্গলবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সভা শেষে ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, গোটা জাতির মতো সরকারে যারা দায়িত্বে আছেন তারাও গভীরভাবে শোকাহত। সরকার জানাজা ও দাফন উপলক্ষে সব ধরনের সহযোগিতা দেবে। সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি জানান, সর্বশেষ সেনাসদরে খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল এবং সেদিনের স্মৃতিও সভায় তুলে ধরেন।

আইন উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অবিনশ্বর হয়ে থাকবে। এমন একজন নেত্রীর প্রয়াণ জাতির জন্য একটি বিশেষ ও শোকাবহ মুহূর্ত। তিনি সবাইকে জানাজা ও দাফনে যথাযথ সম্মান প্রদর্শন এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও হাইকমিশনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হবে।

এদিকে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন। তাঁর ইন্তেকালে আমরা এক মহান অভিভাবককে হারিয়েছি। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...

আবহাওয়ার পূর্বাভাসে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০...

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদ তথ্য জমার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির...

মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্রীয়...

নবায়নযোগ্য জ্বালানিতে কর কমানোর দাবি জোরালো

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর...

শিশু সুরক্ষায় সমন্বিত টাস্কফোর্স গঠনের দাবি

দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত...

টেস্টোস্টেরন কমে গেলে শরীরে কী পরিবর্তন হয়

নারীদের মেনোপজ নিয়ে সচেতনতা তুলনামূলক বেশি থাকলেও পুরুষদের বয়সজনিত...

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

দেশের ১৮টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে...

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের...
spot_img

আরও পড়ুন

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন,...

প্রতারণা রোধে হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ৫ নতুন নিরাপত্তা সুবিধা

অনলাইনে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল হয়ে উঠছে। কখনো সরকারি কর্মকর্তা, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত মানুষের পরিচয় ব্যবহার করে প্রতারকেরা...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে শুধু মুখে ক্ষমা প্রার্থনা করলেই তওবা পূর্ণতা পায় না। ইসলামী শিক্ষায়...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক...
spot_img