Monday, August 3, 2026
27.5 C
Dhaka
No menu items!

চার ট্রেন বাতিল, যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হচ্ছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের একটি লোহার দণ্ড খুলে নেওয়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকল্প হিসেবে ময়মনসিংহ-ভৈরব রুটে ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস হঠাৎ লাইনচ্যুত হয়। রেলপথের ওই স্থানে ২০ ফিটের একটি লোহার দণ্ড দুইপাশ থেকে সরানো হয়। ট্রেনটির ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।

ময়মনসিংহ রেলওয়ের পরিবহন পরিদর্শক শাহীনুর ইসলাম আজ সোমবার দুপুর ১২টার দিকে জানান, ২০ ফুটের রেলপথের অংশ খুলে নেওয়ায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছে এবং কাজ শেষ হতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস সকাল ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ স্টেশনে অস্থায়ীভাবে থেমে যায়। ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে ট্রেনটি গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকা পৌঁছেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, ভৈরব রুটে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ছাড়ার পাশাপাশি ঢাকা থেকে আসা জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভৈরব হয়ে ময়মনসিংহে আসছে।

ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-তারাকান্দি রুটের আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস, তারাকান্দি-ঢাকা রুটের আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা রুটের আন্তনগর হাওর এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে লগইন করে টিকিটের মূল্য ফেরত নিতে অনুরোধ করেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, চলমান পরিস্থিতিতে অনিবার্য কারণে ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় উপজেলা ও আশপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। ভোরে রেলপথের একটি অংশ খুলে দেওয়া হলেও কোনো হতাহত হয়নি। পৌর শহরের বিভিন্ন স্থানে সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও তা গুরুতর নয়। তিনি আশা প্রকাশ করেন, মনোনয়নপত্র জমা শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা শহরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন আছে। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কোনো ঝামেলা যেন না হয়, তা নিশ্চিত করতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img