Friday, July 10, 2026
25.9 C
Dhaka

আবারও দাম্পত্য জীবনে ফিরলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের বিচ্ছেদ হলেও, মাত্র এক মাসের ব্যবধানে তারা আবারও একসঙ্গে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে সাবিকুন নাহার বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, বিচ্ছেদের পর সন্তানদের প্রতি আবেগ, পারস্পরিক ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠা এবং দাম্পত্য জীবনের বাস্তবতা উপলব্ধির মাধ্যমে ধীরে ধীরে তারা আবারও একে অপরের কাছে ফিরে আসেন।

সাবিকুন নাহার লিখেন, দুনিয়া ক্ষণস্থায়ী—স্থায়ী হলো পরকাল ও আল্লাহর সন্তুষ্টি। সন্তান আয়িশা ও উসমানের বাবা-মার প্রতি আকুলতা তাদের দু’জনকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক ভুল বোঝাবুঝি ও আবেগের কারণেই বিচ্ছেদ হয়েছিল; তবে সময়ের সাথে সাথে তারা উপলব্ধি করেন, এগুলোই প্রকৃত সমাধান নয়।

পোস্টে তিনি আরও জানান, দাম্পত্য জীবনের ভুল, জেদ ও সীমালঙ্ঘন স্বীকার করে তারা দু’জনেই নিজেদের সংশোধনের পথ বেছে নিয়েছেন। সাবিকুন নাহার আবু ত্বহার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা ও দুঃখপ্রকাশ করে লেখেন, “আমি তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছি—কিন্তু তোমার সবর ও নীরবতা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।”

তিনি আল্লাহর প্রতি শোকর জ্ঞাপন করে বলেন, সন্তান উসমান ও আয়িশা আবার তাদের বাবা-মাকে একসঙ্গে পেয়েছে, আর তিনিও ফিরে পেয়েছেন তার “মোহাব্বত, সংসার ও শান্তি।”

শেষে তিনি সকলের কাছে দোয়া চেয়ে লিখেন— আল্লাহ যেন তাদের জীবনকে সুন্দর, স্থায়ী ও রহমতে পরিপূর্ণ করে দেন।

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img