Monday, April 20, 2026
28 C
Dhaka

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে মহাসমাবেশ ১২ অক্টোবর

(বদরুল ইসলাম)

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি এবং ব্যাকডেট সুবিধা বাস্তবায়নের দাবিতে আগামী ১২ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেছে ১৯৯০ থেকে ১৯৯৪ সালে জন্ম নেওয়া ব্যাকডেটপ্রাপ্ত সাধারণ শিক্ষার্থীরা।

আয়োজকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর এবং ব্যাকডেট প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, তারা নানা ধরনের প্রশাসনিক জটিলতা, করোনাকালীন স্থবিরতা ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের কারণে বারবার বঞ্চিত হয়েছেন।

তারা বলেন, ১৯৯০–১৯৯৪ সালে জন্মগ্রহণকারী প্রার্থীরা কোটা সংস্কার, সেশনজট, করোনা ও নিয়োগ বন্ধসহ নানা প্রতিকূলতার মুখে পড়েছেন। ফলে তাদের অনেকেই যোগ্য হয়েও চাকরির আবেদন করার সুযোগ হারিয়েছেন।

দাবির যৌক্তিকতা হিসেবে তারা উল্লেখ করেছেন—

১. কোটা বঞ্চিত, ৩২ বঞ্চিত, করোনায় ৩ বছর বঞ্চিত এবং ব্যাকডেট সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। (ব্যাকডেট প্রজ্ঞাপন হয় ২২ সেপ্টেম্বর ২০২২ সালে, কিন্তু কার্যকর ধরা হয় ২৫ মার্চ ২০২০ থেকে, যার ফলে ৩৯ মাসের মধ্যে ৩০ মাস প্রজ্ঞাপনের আগেই শেষ হয় এবং তা ছিল করোনাকালীন সময়)।

২. করোনা-পরবর্তী দেড় বছর অর্থনৈতিক মন্দার কারণে নিয়োগ সার্কুলার বন্ধ ছিল এবং পুনঃসার্কুলারে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি।

৩. বিগত ১৬ বছরে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নফাঁস, সেশনজট, অনিয়ম, দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, প্রক্সি বাণিজ্য, ডিভাইস বাণিজ্য ও চরম দুর্নীতির কারণে এক দিনে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা প্রার্থীদের জন্য বড় প্রতিবন্ধকতা।

৪. প্রাইভেট সেক্টরেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর হলেও সরকারি চাকরিতে তা কার্যকর না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

আয়োজকদের দাবি, উচ্চ যৌক্তিকতার ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অন্তত তিন বছরের জন্য সকল চাকরিতে আবেদনের ব্যাকডেট সুবিধা দিতে হবে।

তারা আরও জানান, সরকারের নিকট দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আয়োজকদের আহ্বান:

“আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী, তারা ১২ অক্টোবর সারাদিন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিতে সকল ব্যাকডেট প্রার্থীদের আহ্বান জানাচ্ছি।”

যোগাযোগ:

প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

০১৯৬০৬৪৩৪৪৫, ০১৭৫০৩৩৫৫৩৮, ০১৭৮৬১৭৫৮৮১, ০১৫৪০১৮৮৬০৩, ০১৭৯৫৮৯৬৭৩৩

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img