Sunday, April 19, 2026
30 C
Dhaka

টিআইসিতে বোধনের অমর ৫২ আবর্তনের নবীনবরণ অনুষ্ঠিত

ইভান পাল

বোধ থেকে বোধন কিংবা আধাঁর ভেঙ্গে আলোর বুনন

আজ ২৬শে জুলাই শুক্রবার, চট্টগ্রামের  প্রাচীনতম বাচিক চর্চা কেন্দ্র ” বোধন আবৃত্তি স্কুলের” ৫২ তম আবৃত্তি প্রশিক্ষণ ব্যাচের নবীনবরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের  রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইন্সটিটিউটের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম এর সভাপতি সোহেল আনোয়ারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —– সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সাধারণ সম্পাদক ও দেশবরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ, জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

আজ ১১ই শ্রাবণে চট্টগ্রামের প্রকৃতিতে সকাল থেকেই রোদ-বৃষ্টির খেলা চলছিল। আর রোদ বৃষ্টির এই লুকোচুরি খেলার মাঝেই বাংলাদেশের প্রথম আবৃত্তি প্রশিক্ষণ বিষয়ক স্কুল “বোধন আবৃত্তি স্কুল” তাঁদের এক ঝাকঁ নবীন প্রশিক্ষণার্থীদের বরণ করে নিল।

বোধনের নবীন বরণের এই নান্দনিক আয়োজন ছিল সংস্কৃতিপ্রেমীদের অামন্ত্রিত কথার শৈল্পিকতায় ভরপুর।

 

নবীন বরণের এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম এর সহ-সভাপতি সূবর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।

বোধন আবৃত্তি স্কুলের অমর ৫২ আবর্তনের নবীন বরণের এই পুরো আয়োজনটি উৎসর্গ করা হয় বোধন আবৃত্তি স্কুলের প্রয়াত অধ্যক্ষ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণজিৎ রক্ষিতের স্মরনে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিনয়শিল্পী আফসানা মিমি বলেন, এ মুহূর্তে আমরা খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। চারদিকে কেমন জানি অস্থিরতা। সেই সাথে আমরা করছি বিভিন্নভাবে ভাষাকে অবহেলা, করছি মা-কে অবহেলা। আমরা যদি এভাবে এগুতে থাকি আমাদের অর্জনগুলো ম্লান হবে। তবে বোধনের মতো সংগঠনগুলো এখনো আছে বলে এখনো আমরা এভাবে ভালো কিছুর জন্য এভাবে একত্র হতে পারি।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বলেন,  আমাদের মহান মানুষের কথা স্মরণে আনতে হবে, মহান মানুষ মানে রাজধানীর কেউ নয়, তিনি হতে পারেন একজন দোকানী, হতে পারেন একজন শিক্ষক, হতে পারেন একজন প্রকৌশলী, হতে পারেন একজন আবৃত্তিশিল্পী। তখনই আমরা মানুষ হওয়ার পথ খুঁজে পাবো। আর এখানে বোধন আবৃত্তি স্কুল বা বোধন আবৃত্তি পরিষদ সংঘবদ্ধ মানুষ হিসাবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। তবে সেক্ষেত্রে  কখনো কখনো মতভেদ থাকলেও কঠিন সত্যকে মেনে নেওয়া ভালো।

বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার বলেন, মূলতঃ বোধন আবৃত্তি স্কুল প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিচালিত হলেও এবারের অমর ৫২ আবর্তনের নবীনবরণ একটি বিশেষত্ব বহন করে। কারণ, এ সংখ্যা আমাদের জাতীয় জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এমনি আয়োজনে এ আবর্তন স্মরণীয় করতে বোধন বদ্ধপরিকর।

কথামালার পরই নবীন শিক্ষার্থীদের ফুল ও ডায়েরি দিয়ে বরণের পর অামন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণার্থীদের কবিতার ভাব গাম্ভীর্যতা, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির ব্যবহার বিষয়ে প্রায় ঘন্টাব্যাপী প্রশিক্ষণে প্রাণবন্ত এক সময় অতিবাহিত করেছে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের অর্থ সম্পাদক অাবৃত্তিশিল্পী অনুপম শীল, ইভান পাল ও সেউঁতি মজুমদার।   বোধনের শিশুবিভাগ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “প্রভাতী” কবিতাটি বৃন্দ পরিবেশনায় অংশ নেন।

একক আবৃত্তিতে নবীনদের স্বতঃস্ফূর্ততা জাগিয়ে তোলেন দেশের অন্যতম সংস্কৃতির সুধীজন আবৃত্তিশিল্পী হাসান আরিফ এবং বোধন আবৃ্ত্তি স্কুলের প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল।

উল্লেখ্য, বোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণ কার্যক্রম প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত  নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বিতীয়তলায় অব্যাহত থাকবে।

 

” শুদ্ধ সংস্কৃতিরচর্চায় একদল সংঘবদ্ধ  মানুষ ভালো হওয়ার পথ খুঁজে নেয়- বললেন বোধনের অমর ৫২ আবর্তনের নবীনবরণে আমন্ত্রিত অতিথিরা

আমরা যে কবিতার কথা বলি এর ভেতরের যে বিশালতা আছে, যে গভীরতা ও অনুসঙ্গ আছে, তা আমাদের ভেতরের অনুভূতি জাগ্রত করে, শাণিত করে আমাদের বোধের সুপ্তচর্চার শুদ্ধতার পরিসর। আর এভাবেই শুদ্ধ সংস্কৃতিচর্চা আমাদেরকে সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন দেখায়। ”

 

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img