Sunday, April 19, 2026
33 C
Dhaka

বর্ণিল আয়োজনে বোধনের জাগো সুন্দর অনুষ্ঠান

ইভান পাল

গত ৫ ই জুলাই শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে  বোধন আবৃত্তি স্কুলের আয়োজনে তাঁদের ৫১তম ব্যাচের ( অনন্য ৫১) জাগো সুন্দর  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।।


বোধনের প্রশিক্ষণার্থীদের সৃজনশীল ধারণাকে জাগিয়ে তোলা এবং সেইসাথে তাঁদের মঞ্চে অভ্যস্থ করে তোলার এক অসাধারণ প্রয়াসই হলো বোধনের এই ‘জাগো সুন্দর’ অনুষ্ঠান।।

 

গত শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত নগরীর থিয়েটার ইন্সটিটিউটের গ্যালারি হলে বোধনের এই জাগো সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বোধনের অনন্য ৫১ আবর্তনের প্রশিক্ষণার্থীরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের কবিতা সমূহ একে একে পাঠ করেন।।  

কান্তা বন্দ্য এবং অনামিকা সেনের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশনায় ছিলেন —- প্রশিক্ষণার্থী ঋতু সাহা, সুস্মিতা মজুমদার, নার্গিস ফাতেমা, শামীমা আকতার, অনন্যা দেবী, নীলা রায়, তাসলীমা আকতার, হিতৈষী চাকমা, সিনথিয়া হোসেন, নীলাচল চৌধুরী, শহীদুল ইসলাম, রিমঝিম দে, ফারহানা হক,  অর্পিতা চৌধুরী, শাহজাহান আবিদ, তানজীন,প্রজ্ঞা বড়ুয়া, মোনিকা তালুকদার, মাছুম বিল্লাহ, পাপিয়া দাস, রুপন দে, তিথি চৌধুরী, ইভান পাল, নার্গিস ফাতেমা, সিদরাতুল মুনতাহা, কাজী মোহাম্মদ তারেক, জিয়াত উদ্দিন ও রিমি মুৎসুদ্দি।।

জাগো সুন্দরের এ আয়োজন প্রসঙ্গে বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী এবং বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার আগামীর এ প্রতিনিধিকে জানান,

‘জাগো সুন্দর চির কিশোর’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাটক। সেই  নাটকের গান থেকে উদ্বুদ্ধ হয়ে, বলা যায় ধার করে এই অনুষ্ঠানের নাম ‘জাগো সুন্দর’।

দীর্ঘদিন জাগো সুন্দর হয়ে আসছে বোধন আবৃত্তি স্কুলে। দিন দিন আমরা জাগো সুন্দরকে আরো আড়ম্বরপূর্ণ করে তুলছি। এর শিল্পী সকলেই বোধনের চলতি আবর্তনের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের মঞ্চে অভ্যস্থ করে তোলার প্রয়াস ‘জাগো সুন্দর’।  শিক্ষার্থীরা নিজেরাই পুরো অনুষ্ঠানের আয়োজক। প্রত্যেকেই একক আবৃত্তিতে  অংশগ্রহণ করেন। আবৃত্তি নিয়ে তাৎক্ষণিক মন্তব্যও থাকে তাঁদের জন্য। মূলত মঞ্চে সাহসের সঙ্গে, আত্মবিশ্বাসের সাথে দাঁড়ানোর একটি প্রাথমিক মঞ্চ ‘জাগো সুন্দর’।

এই ‘সুন্দর’ হলো– আমাদের ভেতরের চেতনা, আমাদের অসাম্প্রদায়িকতা, আমাদের শিল্পীসত্তা, আমাদের সৃজনশীলতা, আমাদের বোধ।

আমাদের প্রত্যাশা প্রত্যেক নবীন শিল্পীর ভেতর জেগে উঠবে আমাদের অন্তর্নিহিত এই মৌন সৌন্দর্য।

নজরুলের যে গানটি থেকে উদ্বুদ্ধ হয়ে আবৃত্তির এই নান্দনিক প্রয়োগপ্রচেষ্টা, সেই গানটি —–

‘জাগো সুন্দর চিরকিশোর

জাগো চির-অমলিন দুর্জয় ভয়-হীন

আসুক শুভদিন, হোক নিশি-ভোর॥

অগ্নি-শিখার সম সূর্যের প্রায়

জ্বলে ওঠো দিব্যজ্যোতির মহিমায়,

দূর হোক সংশয়, ভীতি, নিরাশা,

জড়-প্রাণ পাষাণের ভাঙো ঘুমঘোর॥

জাগো সুন্দর চিরকিশোর।’

বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী বলেন, “আজকের আয়োজনটি প্রশংসার দাবিদার। তবে প্রশিক্ষণার্থীরা নিজেদের আরেকটু পরিচর্যা করলে বোধের পরিসর বাড়বে। আমরা একটি অসম্প্রদায়িক, মানবিক ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই।।

সৃষ্টিশীল এবং নান্দনিক এ আয়োজনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের যুগ্ম-সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল।

স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি স্কুলের প্রশিক্ষণ সম্পাদক ও নির্দেশক সঞ্জয় পাল।।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — মৃণ্ময় বিশ্বাস, গৌতম চৌধুরী, পল্লব গুপ্ত, অনুপম শীল, পলি ঘোষ, সাজেদুল আনোয়ার,

বিপ্লব কুমার শীল, প্রতীম দাশ, শিশির বড়ুয়া, শুভাগত বড়ুয়া, সাদেকুর রহমান সবুজ, সাজ্জাদ চৌধুরী প্রমুখ।।

উল্লেখ্য, বোধন বাংলাদেশের প্রথম আবৃত্তি স্কুল। দেশ বরেণ্য আবৃত্তিশিল্পী প্রয়াত রণজিত রক্ষিতের ই হাতেগড়া প্রতিষ্ঠান এই ” বোধন  আবৃত্তি স্কুল”।।

বোধনের মতে—

” বোধ থেকে বোধন ” কিংবা “ আধাঁর ভেঙ্গে আলোর বুনন”।।

 

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img