Monday, April 20, 2026
34 C
Dhaka

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষাই আর থাকছে না

জাকিয়া সুলতানা প্রীতি

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা না রাখার পরিকল্পনা করছে সরকার। পরীক্ষা বাদ দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত এই পদ্ধতি চালু হলেও পর্যায়ক্রমে চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্তও সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের আওতায় নেওয়া হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত সব বিষয় ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার প্রক্রিয়া শেষ হলে পঞ্চম শ্রেণির পাবলিক পরীক্ষা বাদ দেওয়া হবে।

অষ্টম শ্রেণি শেষে অনুষ্ঠিত হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণি পর্যন্ত সৃজনশীল পদ্ধতির আওতায় আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে তৈরি করা হচ্ছে ‘মাস্টার ট্রেইনার’। এসব মাস্টার ট্রেইনার সারাদেশের শিক্ষকদের সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নে যোগ্য করে গড়ে তুলবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রথমে দুটি গ্রুপে ৬০০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। প্রতি বিষয়য়ের জন্য ৫০ জন করে মাস্টার ট্রেইনার প্রস্তুত করা হবে। এসব মাস্টার ট্রেইনার শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রস্তুত করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় থাকবে। যদিও বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় রয়েছে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রয়েছে মাধ্যমিক পর্যায়ে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় আনা হলে সপ্তম শ্রেণি পর্যন্ত কোনও পাবলিক পরীক্ষা থাকবে না। ২০১৭ সালের জেএসসিতে পরীক্ষায় বাদ দেওয়া হয় চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা।

২০১৭ সালের অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান।এসব বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন করছে শিক্ষাপ্রতিষ্ঠান। একপর্যায়ে সব বিষয় নেওয়া হবে ধারাবাহিক মূল্যায়নে।

ছবি: অনলাইন

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img