বদরুল ইসলাম, বরগুনা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না’তে মুস্তফা’।
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের কেন্দ্রীয় আবুল হোসেন ঈদগাহ ময়দানে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী। তিনি মা’হাদুল কিরাআত ইনস্টিটিউট, ঢাকার মহাপরিচালক এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইকরা, বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে তাঁর মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াত ও গুরুত্বপূর্ণ আলোচনা শ্রোতাদের মুগ্ধ করবে বলে আয়োজকরা আশা করছেন।
অনুষ্ঠানে তালিম প্রদান করবেন আলহাজ হযরত মাওলানা ইয়াকুব ছাহেব (মা.জি.আ.), প্রধান উপদেষ্টা ও তালিমে তরীকত, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, বরগুনা জেলা।
এ ছাড়া মজলিসে না’তে মুস্তফায় না’ত পরিবেশন করবেন বরেণ্য না’তশিল্পী মুফতি আব্দুল মুনায়েম খান, আবু উবায়দা, মাওলানা আব্দুর রহমান হুসাইনী, মারজান মুহাম্মাদ রুহী (সিলেট), মুহাম্মাদ গোলাম রাব্বী এবং আবু সালেহ মুহাম্মাদ ইয়াহইয়া। আবু সালেহ মুহাম্মাদ ইয়াহইয়া বরগুনা উচ্চারণ একাডেমির সঙ্গীত প্রশিক্ষক।
অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, বরগুনা জেলা।
আয়োজকরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


