Friday, August 14, 2026
29 C
Dhaka

ছয় মাস বয়সের পর শিশুকে মাংস খাওয়ানো যাবে? যা বলছেন শিশুবিশেষজ্ঞ

শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে শুধু মায়ের দুধ তার পুষ্টির চাহিদা পূরণে যথেষ্ট থাকে না। এ সময় থেকে সম্পূরক খাবার শুরু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনেক অভিভাবকই এই পর্যায়ে খিচুড়ি বা ভাতের সঙ্গে মাংস খাওয়ানো শুরু করেন। তবে কোন ধরনের মাংস কখন এবং কীভাবে দেওয়া উচিত, সে বিষয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খানের মতে, ছয় মাস বয়স পার হওয়ার পর শিশুকে মুরগির মাংস দেওয়া যেতে পারে। তবে গরু, খাসি বা হাঁসের মাংস এক বছর বয়সের পর শুরু করাই ভালো, কারণ এসব মাংস হজম হতে তুলনামূলক বেশি সময় লাগে।

মাংসে রয়েছে উচ্চমানের আমিষ, আয়রন, ভিটামিন বি–১২, জিংকসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে নতুন যেকোনো খাবারের মতো মাংসও খুব অল্প পরিমাণে শুরু করতে হবে। প্রথম দিকে নরম খিচুড়ি বা ভাতের সঙ্গে অল্প পরিমাণ মিহি করে মাংস মিশিয়ে দেওয়া যেতে পারে। পরে ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো উচিত।

শিশুর জন্য মাংস অবশ্যই ভালোভাবে সেদ্ধ করতে হবে। আধসেদ্ধ বা শক্ত মাংস দেওয়া উচিত নয়। শুরুতে মাংস ব্লেন্ড করে বা হাত দিয়ে ভালোভাবে চটকে নরম করে পরিবেশন করলে শিশুর খেতে সুবিধা হয়।

মুরগি ও সবজি দিয়ে তৈরি হালকা স্যুপও সম্পূরক খাবারের অংশ হিসেবে দেওয়া যেতে পারে। তবে শক্ত হাড়, হাড়ের টুকরা, চর্বি বা শক্ত চামড়ার অংশ কখনোই শিশুর খাবারে রাখা উচিত নয়। এসব শিশুর গলায় আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

শিশুকে নতুন কোনো খাবার দেওয়ার পর সেটি সহ্য করতে পারছে কি না, তা কয়েক দিন পর্যবেক্ষণ করা জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, একটি নতুন খাবার শুরু করার অন্তত তিন দিনের মধ্যে আরেকটি নতুন খাবার না দেওয়াই ভালো। এতে অ্যালার্জি বা অন্য কোনো প্রতিক্রিয়া থাকলে সহজে শনাক্ত করা সম্ভব হয়।

শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসে খাওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শও দেন চিকিৎসকেরা। এতে বিভিন্ন ধরনের খাবারের প্রতি আগ্রহ তৈরি হয় এবং ধীরে ধীরে বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস গড়ে ওঠে।

যখন শিশু নিজের হাতে খাবার ধরতে শেখে, তখন তার হাতে মুরগির লম্বা হাড় ধরিয়ে দেওয়া যেতে পারে, যাতে সে ধীরে ধীরে চুষে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে এবং খাবারের প্রতি আগ্রহ বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, শিশুর বয়স ও হজমক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে নতুন খাবার পরিচয় করিয়ে দিলে নিরাপদ ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img