Sunday, June 21, 2026
33.9 C
Dhaka

মশানিরোধক নেটের চাহিদা বাড়ছে, কোথায় মিলবে এবং খরচ কত

মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কয়েল, অ্যারোসল বা বৈদ্যুতিক ব্যাটের পাশাপাশি এখন জনপ্রিয় হয়ে উঠছে মশানিরোধক নেট বা ইনসেক্ট শিল্ড। পরিবেশবান্ধব এ ব্যবস্থায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করতে হয় না। ফলে স্বাস্থ্যঝুঁকি ছাড়াই ঘরকে মশা, মাছি এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড় থেকে সুরক্ষিত রাখা সম্ভব হয়।

বিশেষ ধরনের এই নেট জানালা, বারান্দা কিংবা গ্রিলের সঙ্গে স্থায়ীভাবে স্থাপন করা যায়। এর মাধ্যমে বাতাস ও আলো চলাচল স্বাভাবিক থাকলেও মশাসহ বিভিন্ন পোকামাকড় ঘরে প্রবেশ করতে পারে না। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা সহজলভ্য হয়ে উঠেছে।

প্রচলিত মশারি বা সাধারণ নেটের তুলনায় আধুনিক ইনসেক্ট শিল্ডে ব্যবহার করা হচ্ছে পিভিসি ফাইবার, ভিকারস স্ক্রিন এবং ইগল স্ক্রিনের মতো উন্নত উপকরণ। এসব নেটের অন্যতম বৈশিষ্ট্য হলো ভেলক্রো টেপ প্রযুক্তি। বিশেষ আঠা ও হুক ব্যবস্থার মাধ্যমে এটি স্থাপন করা হয়, ফলে প্রয়োজন হলে সহজেই খুলে পরিষ্কার করে আবার ব্যবহার করা যায়।

বাজারে সাধারণত তিন ধরনের গ্রেডের নেট পাওয়া যায়। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এ গ্রেড বা প্রিমিয়াম নেট সবচেয়ে জনপ্রিয়। প্রতি বর্গফুটের জন্য এর দাম ৫৫ থেকে ৬৫ টাকার মধ্যে এবং প্রতিষ্ঠানভেদে ৭ থেকে ১২ বছরের ওয়ারেন্টিও দেওয়া হয়।

মাঝারি বাজেটের গ্রাহকদের জন্য রয়েছে বি গ্রেডের নেট। ভাড়া বাসায় কয়েক বছর থাকার পরিকল্পনা থাকলে এটি উপযুক্ত বিকল্প হতে পারে। প্রতি বর্গফুটের দাম সাধারণত ৪৫ থেকে ৫৫ টাকার মধ্যে।

অন্যদিকে স্বল্প খরচে সমাধান খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য রয়েছে সি গ্রেডের নেট। এ ধরনের নেটের প্রতি বর্গফুটের দাম ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে।

জানালার নেটে অতিরিক্ত সুবিধা হিসেবে চেইন সিস্টেম যুক্ত করা যায়। প্রতিটি চেইনের জন্য প্রায় ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে বারান্দার নেটে চেইনের প্রয়োজন পড়ে না।

নেট স্থাপনের ক্ষেত্রেও আলাদা খরচ রয়েছে। জানালার জন্য ফিটিং চার্জ সাধারণত ১২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে বারান্দার ক্ষেত্রে এই খরচ ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে ওঠানামা করে। তবে অনেক প্রতিষ্ঠান নেটের মূল্যের মধ্যেই স্থাপনের খরচ অন্তর্ভুক্ত করে দেয়।

মোট ব্যয় নির্ভর করে জানালা বা বারান্দার আকারের ওপর। সাধারণ একটি জানালায় নেট বসাতে ৬০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। বারান্দার ক্ষেত্রে খরচ কয়েক হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্তও পৌঁছাতে পারে। একই ভবনের একাধিক ইউনিটে কাজ করালে খরচ আরও বাড়তে পারে।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ঘরে বসেই এ সেবা দিচ্ছে। গ্রাহকেরা অনলাইনে যোগাযোগ করলে প্রতিষ্ঠানের প্রতিনিধি বাসায় গিয়ে মাপজোক করে খরচ নির্ধারণ করে দেন। অর্ডার নিশ্চিত হওয়ার পর সাধারণত এক থেকে তিন দিনের মধ্যেই নেট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

খরচ তুলনামূলক বেশি হলেও দীর্ঘমেয়াদে মশা প্রতিরোধের কার্যকর ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে মশানিরোধক নেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...
spot_img

আরও পড়ুন

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে সরাসরি বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করেছে। নতুনভাবে সাজানো এই ডাইরেক্ট মেসেজিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউবের...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেন। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পানি না খেয়েই সকালে ফেলে দেওয়া হয়। বাইরে...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষকের উদ্ভাবিত বিশেষ প্রযুক্তি। তারা এমন একটি জ্যাকেট তৈরি করেছেন, যা বাতাসে থাকা আর্দ্রতা...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো ভুল সিদ্ধান্ত, সমর্থন পরিবর্তন বা জীবনের নতুন অধ্যায় শুরুর প্রতীক হিসেবে মানুষ দুধ দিয়ে গোসল...
spot_img