Wednesday, September 16, 2026
30 C
Dhaka

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেয়েছে। দেশের বিটুবি রিটেইল-টেক প্ল্যাটফর্ম প্রিয়শপ এবার জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন (এসটিআই) ফোরামে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উন্নয়নে নিজেদের কার্যক্রম তুলে ধরে।

এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান। ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা, মাইক্রোসফটের শীর্ষ পর্যায়ের নেতারা, ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন এবং বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশ নেন।

ফোরামে মূল আলোচনার বিষয় ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার পণ্য সরবরাহ ব্যবস্থার সংকট এবং তা সমাধানে প্রযুক্তির ভূমিকা। আলোচনায় উঠে আসে, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ভোক্তাবাজার হিসেবে বাংলাদেশে লাখো ক্ষুদ্র খুচরা ব্যবসায়ী প্রতিদিন মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তবে এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সীমিত পুঁজি, ঋণপ্রাপ্তির জটিলতা, অগোছালো সরবরাহব্যবস্থা এবং দুর্বল ব্যবসায়িক কাঠামোর মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। প্রিয়শপ জানিয়েছে, তারা বর্তমানে দুই লাখের বেশি মুদি দোকানিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) পাঁচটি গুরুত্বপূর্ণ সূচকের আওতায় সেবা প্রদান করছে।

সহজ ঋণ সুবিধা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ, লজিস্টিকস অবকাঠামো, রিটেইল ইন্টেলিজেন্স, ডিজিটাল কমার্স টুলস এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাবি, এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত পাঁচ হাজার ৪৯০ টন কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব হয়েছে। এর ফলে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রেও অগ্রগতি তৈরি হয়েছে।

জাতিসংঘের ফোরামে অংশ নিয়ে আশিকুল আলম খান বলেন, “আমরা বাংলাদেশ থেকে যে সমস্যার সমাধান শুরু করেছিলাম, তা আজ বিশ্বের যে কোনো অগ্রগামী দেশ ও তাদের বাজারের জন্য অনুকরণীয় মডেলের মর্যাদা পেয়েছে।”

তিনি আরও বলেন, “পুঁজি, পণ্য সরবরাহ বা আধুনিক অবকাঠামোর অভাবে কোনো দোকানিই যেন পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তার মতে, জাতিসংঘের এসটিআই ফোরামে অংশগ্রহণ শুধু উপস্থিতির বিষয় নয়; বরং এটি বিশ্ব উদ্ভাবনের মানচিত্রে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img