Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে বড় জয় নরওয়ের

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছে নরওয়ে। আর সেই প্রত্যাবর্তন আরও স্মরণীয় করে তুলেছেন দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড। বিশ্বকাপ অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন এই স্ট্রাইকার।

বোস্টনের ম্যাচে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী সূচনা করেছে নরওয়ে। জোড়া গোল করেন হালান্ড, একটি গোল করেন লিও স্কিরি অস্টিগার্ড এবং শেষ দিকে একটি আত্মঘাতী গোল আসে ইরাকের পক্ষ থেকে। ইরাকের একমাত্র গোলটি করেন আয়মান হুসেইন।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পান হালান্ড। ২৯ মিনিটে নরওয়েকে এগিয়ে দেন তিনি। গোলটির মাধ্যমে আরেকটি উল্লেখযোগ্য পরিসংখ্যানেও নাম লেখান এই ফরোয়ার্ড। ক্লাব পর্যায়ে যেমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর অভিষেক ম্যাচে গোল করেছিলেন, তেমনি বিশ্বকাপ অভিষেকেও গোল করে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন।

এর আগে চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেও গোল করেছিলেন তিনি। বিশ্বকাপেও সেই তালিকায় নতুন সংযোজন হলো।

প্রথমার্ধের শেষদিকে আবারও গোল করেন হালান্ড। ৪৩ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন। ইরাকের ব্যাক পাস থেকে গোলরক্ষকের ক্লিয়ারেন্সে বল হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়।

যদিও বিরতির আগে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। ৩৯ মিনিটে আয়মান হুসেইন গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়েও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় নরওয়ে। ৭৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন লিও স্কিরি অস্টিগার্ড।

ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন হালান্ড। ৮৩ মিনিটে গোলরক্ষকের মুখোমুখি হলেও গোল করতে পারেননি তিনি। তবে তাতেও জয় নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে ইরাকের হতাশা আরও বাড়ান আয়মান হুসেইন। সেই আত্মঘাতী গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে নরওয়ে।

দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে এমন পারফরম্যান্স নরওয়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আর হালান্ডও দেখিয়ে দিলেন, বড় মঞ্চেও তার গোল করার ধার অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...
spot_img

আরও পড়ুন

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...
spot_img