Wednesday, June 17, 2026
28.6 C
Dhaka

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় শেষ করা ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই দলটিকে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর অনুশীলন ক্যাম্পে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ আমির গালেনোয়েই।

বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। ম্যাচ শেষে দলের পরিকল্পনা ছিল ক্যালিফোর্নিয়ায় অবস্থান করে বিশ্রাম ও পুনরুদ্ধার কার্যক্রম চালানো। তবে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে খেলোয়াড়দের দ্রুত মেক্সিকোর টিহুয়ানা ক্যাম্পে ফেরার নির্দেশ দেওয়া হয়।

লস অ্যাঞ্জেলেস থেকে টিহুয়ানার দূরত্ব প্রায় ১৪০ মাইল। ম্যাচের পরপরই এমন ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইরান কোচ। দোভাষীর মাধ্যমে গালেনোয়েই বলেন, ‘তারা আমাদের বিশ্রামের সময়টুকুও দিল না। ম্যাচ শেষে বলা হয়েছে, এখনই চলে যেতে হবে।

খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্য বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বিমানে উঠে টিহুয়ানায় ফিরে যেতে বলা হয়েছে। বিষয়টি আমাদের জন্য বড় সমস্যা তৈরি করেছে।’

তবে এই সিদ্ধান্ত কারা নিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। গালেনোয়েই আরও বলেন, ‘আমরা জানি না কেন আমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছে। মনে হচ্ছে, আমাদের পরিকল্পনা অন্যরা করছে এবং আমাদের বিষয়ে সিদ্ধান্তও অন্য কোথাও নেওয়া হচ্ছে।’

তিনি জানান, মূল পরিকল্পনা ছিল ম্যাচের দুই দিন আগে লস অ্যাঞ্জেলেসে এসে প্রস্তুতি নেওয়া এবং ম্যাচের পরদিন দুপুরে টিহুয়ানায় ফেরা। কিন্তু সূচিতে আকস্মিক পরিবর্তনের কারণে প্রস্তুতিতে প্রভাব পড়ছে বলে মনে করছেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে ইরান কোচ বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে।’

বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা প্রশাসনিক ও ভ্রমণসংক্রান্ত জটিলতায় ছিল ইরান দল। আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে তারা গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের আবেদন করেছিল। তবে সেই আবেদন গৃহীত হয়নি।

দলের অধিনায়ক মেহদি তারেমিও পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে, এটা আমাদের জন্য ভালো নয়। আমার মনে হয়, ফিফার আমাদের আরও বেশি সহায়তা করা উচিত। আমাদের জন্য সবকিছুই যেন বিপর্যয়ের মতো।’

তিনি আরও জানান, দলের প্রস্তুতি পর্বেও নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচিং স্টাফের কয়েকজন সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ইরান। ম্যাচের ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে তারা।

মাঠের বাইরে নানা অনিশ্চয়তা থাকলেও গ্যালারিতে ছিল ইরানের সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি। একই সঙ্গে দেশটির সরকারের সমালোচক অবস্থানে থাকা কিছু ইরানি-আমেরিকান দর্শকের উপস্থিতিও চোখে পড়ে।

ইরানের পরবর্তী ম্যাচও অনুষ্ঠিত হবে সোফি স্টেডিয়ামে। আগামী রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়ামের মুখোমুখি হবে গালেনোয়েইয়ের দল। তার আগে টিহুয়ানা ক্যাম্পে ফিরে প্রস্তুতি চালাবে তারা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...
spot_img

আরও পড়ুন

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রতিটিই শেষ হয়েছে ড্রয়ে। ফলে মাঠে নামা আট দলের...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ী সাব্যস্ত করে এই...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সবশেষ পরিস্থিতি অনুযায়ী, নকআউট...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। কাগজে-কলমে এগিয়ে থাকলেও আফ্রিকার শক্তিধর দলটির বিপক্ষে ফরাসিদের জন্য সহজ...
spot_img