Sunday, June 14, 2026
30.2 C
Dhaka

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার দাপট, দুর্ঘটনা বাড়ছে

নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কের বিভিন্ন অংশে অবাধে চলাচল করছে এসব থ্রি-হুইলার, ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যস্ত এই শিল্প ও বাণিজ্যিক এলাকায় মহাসড়কের অন্তত ২০টির বেশি স্থানে অটোরিকশা চলাচল ও যাত্রী ওঠানামা করছে। এমনকি কোথাও কোথাও পুলিশ বক্সের সামনেই গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড।

বাস ও ট্রাকচালকদের অভিযোগ, মহাসড়কে তিন চাকার যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়েছে। তারা বলছেন, অটোরিকশাগুলো বেপরোয়া গতিতে চলাচল করে বড় যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক হাজার অটোরিকশা মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচল করছে। এসবের অধিকাংশ চালকের লাইসেন্স বা নিবন্ধন নেই বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, অটোরিকশার কারণে মহাসড়কে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। তারা নিয়মকানুন না মেনেই চলাচল করছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

অন্যদিকে এক অটোরিকশাচালক অভিযোগ করেন, নিয়মিত জরিমানা ও হয়রানির মুখে পড়তে হয়। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে টাকা দিয়ে গাড়ি ছাড়াতে হয় এবং না দিলে মামলা ও হয়রানির শিকার হতে হয়।

সরেজমিনে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে অটোরিকশার স্ট্যান্ড দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে যাত্রী ওঠানামা চলছিল স্বাভাবিকভাবেই।

তবে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এ বিষয়ে মাইকিং করা হয়েছে এবং এসব যানবাহন নিরুৎসাহিত করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img