Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

নারায়ণগঞ্জে হাসপাতাল সেবার মানে অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই এবং সবাইকে একটি পরিবারের মতো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

রবিবার (১৪ জুন, ২০২৬) নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের মতো দায়িত্বহীনতা আর চলবে না। হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। স্বাস্থ্য খাতে জিডিপির ১ দশমিক ২ শতাংশ বরাদ্দ রেখে প্রায় ৬৯ হাজার কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এই অর্থ স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ব্যয় করা হবে।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হয়েছে, যাতে সামান্য শ্বাসকষ্টের জন্যও রোগীদের রাজধানীমুখী হতে না হয়। স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

হাসপাতাল পরিদর্শনের সময় ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, একজন মন্ত্রী আসবে জেনেও আপনারা হাসপাতাল পরিষ্কার রাখেননি। তিন মাস সময় দিয়েছি।

এখন আর অজুহাত নয়। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলায় দৃশ্যমান পরিবর্তন না হলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং স্বাস্থ্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু হাসপাতাল প্রস্তুত রাখলেই হবে না, পুরো শহরকে পরিষ্কার রাখতে হবে। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের অযথা রাজধানীর বিভিন্ন হাসপাতালে রেফার না করে স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সবাই একটি পরিবার। জনগণের স্বাস্থ্যসেবায় যার যা প্রয়োজন, স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img