Sunday, August 2, 2026
28.7 C
Dhaka
No menu items!

মরক্কোর বিপক্ষে ড্রয়ে সন্তুষ্ট নন আনচেলত্তি

মরক্কোর বিপক্ষে ১–১ গোলের ড্র দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ফলাফলের চেয়েও দলের পারফরম্যান্স নিয়ে বেশি হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইতালিয়ান এই কোচ জানান, শুরু থেকে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি তার দল এবং সেই চাপ পুরো ম্যাচজুড়ে প্রভাব ফেলেছে।

ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। গোল হজমের পর দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রথমার্ধে আক্রমণ ও মাঝমাঠের সমন্বয়ে ঘাটতি ছিল স্পষ্ট। মরক্কোর উচ্চ প্রেসিংয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণও দেখাতে পারেনি সেলেসাওরা।

তবে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। গোলের পর কিছুটা ছন্দ ফিরে পেলেও পুরো ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আনচেলত্তি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের শুরুটা কোনোভাবেই ভালো বলা যাবে না। দলের ভেতর একটা প্রচ্ছন্ন উদ্বেগ কাজ করছিল। আমরা বারবার পজিশন হারিয়েছি, ওয়ান-টু-ওয়ান ডুয়েলগুলোতেও পরাস্ত হয়েছি।

প্রথমার্ধের চেয়ে দ্বিতীয় হাফে কিছুটা উন্নতি হলেও তা যথেষ্ট ছিল না।’

আনচেলত্তির মতে, ম্যাচের শুরুতে স্নায়ুচাপ সামলাতে না পারার প্রভাব পড়েছে ফলাফলেও। তার বিশ্বাস, শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ফল ভিন্ন হতে পারত।

তবে প্রতিপক্ষ মরক্কোর কৃতিত্বও স্বীকার করেছেন ব্রাজিল কোচ। ড্রয়ের হতাশা থাকলেও এটিকে বড় বিপর্যয় হিসেবে দেখছেন না তিনি।

আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময়ই স্নায়ুক্ষয়ী। প্রথম ম্যাচ খেলেই কেউ ট্রফি জিতে যায় না। ফলাফল একেবারে বিপর্যয়কর নয়, তবে আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে।’

ম্যাচে ব্রাজিলের ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স। কোচের মতে, আক্রমণে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন এই ফরোয়ার্ড।

তিনি বলেন, ‘ভিনি দারুণ খেলেছে, প্রতিপক্ষের রক্ষণভাগে ও-ই সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে। ওর যে সামর্থ্য আছে, তাতে এই বিশ্বকাপে ও বড় অবদান রাখবে।’

এখন সামনে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দ্রুত ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করবে ব্রাজিল।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img