Monday, September 7, 2026
27 C
Dhaka

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়, বরং এটি তাদের স্বাভাবিক যৌন আচরণেরই অংশ বলে জানিয়েছেন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, খাঁচায় বন্দী পাখিদের তুলনায় মুক্ত বা বন্য পরিবেশে বসবাসকারী পাখিদের মধ্যেই এ আচরণ বেশি দেখা যায়।

গবেষণাটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, দীর্ঘদিন ধরে প্রচলিত সেই ধারণাকে চ্যালেঞ্জ করা, যেখানে মনে করা হতো পাখিদের স্বমেহন কেবল বন্দী অবস্থার মানসিক চাপের ফল। গবেষকেরা বলছেন, বাস্তবে এটি পাখিদের সুস্থ ও স্বাভাবিক আচরণের একটি অংশ।

গবেষণার সঙ্গে যুক্ত বিবর্তনবিষয়ক বাস্তুসংস্থানবিদ ড. ক্লো হেইস বলেন, “আমাদের সবচেয়ে বড় আবিষ্কার হল, হস্তমৈথুন বা স্বমেহন পাখিদের খাঁচায় বন্দী থাকার কারণে তৈরি হওয়া কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নয়। পাখিদের মধ্যে এমনটা স্বাভাবিক ও সুস্থ আচরণ, যা এদের স্বাভাবিক যৌন আচরণেরই অংশ।”

গবেষণার জন্য পাখি বিশেষজ্ঞ, পাখিপ্রেমী, প্রজননকারী এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কমিউনিটির সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণাপত্রে প্রকাশিত তথ্যও বিশ্লেষণ করেন গবেষকেরা। সব মিলিয়ে খাঁচাবন্দী ও বন্য পরিবেশের ১২০টি প্রজাতির পাখির আচরণ নিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, তোতা, হাঁস, টার্কি ও মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে এ আচরণ ব্যাপকভাবে বিদ্যমান। পুরুষ ও স্ত্রী—উভয় ধরনের পাখির মধ্যেই এ প্রবণতা দেখা গেলেও পুরুষ পাখিদের আচরণ তুলনামূলক বেশি নথিভুক্ত হয়েছে।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, পুরুষ পাখিরা সাধারণত বসার ডাল, খেলনা, গাছের ছোট ডাল কিংবা কখনো কখনো মালিকের হাত, পা বা কাঁধের সঙ্গে শরীর ঘষে এ আচরণ করে। অন্যদিকে স্ত্রী পাখিরা লেজ উঁচিয়ে কোনো বস্তুর ওপর শরীরের পেছনের অংশ চেপে ধরে।

ড. ক্লো হেইস নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “আমার একটি পোষা তোতাপাখি ছিল, যা সারাক্ষণই স্বমেহন করত। আপনি যদি কখনও কোনো পাখিকে এ আচরণ করতে দেখেন তবে সে ঠিক কী করছে তা আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারবেন।”

গবেষকেরা বলছেন, অনেক পাখির মালিক এ আচরণ দেখে উদ্বিগ্ন হয়ে পশু চিকিৎসকের পরামর্শ নেন। তবে এ ধরনের আচরণ বন্ধ করতে খাঁচার ডাল সরিয়ে ফেলা, খেলনা সরিয়ে নেওয়া, হরমোন থেরাপি কিংবা অস্ত্রোপচারের মতো পদক্ষেপ পাখির জন্য ক্ষতিকর হতে পারে।

এ প্রসঙ্গে ড. হেইস বলেন, “খুব মারাত্মক ক্ষেত্রে, চিকিৎসকেরা পাখিদের এমন আচরণ বন্ধ করতে বিভিন্ন ওষুধ বা হরমোন থেরাপিও দিতেন। পাখিদের সম্পূর্ণ বন্ধ্যা করে দেওয়ার জন্য অস্ত্রোপচারের মতো ঘটনাও ঘটেছে, যা আসলেই চরম পর্যায়ের পাগলামি।”

গবেষকেরা মনে করেন, পাখির এই আচরণ তখনই উদ্বেগের কারণ হতে পারে যখন তা শারীরিক জটিলতা সৃষ্টি করে। অন্যথায় এটি বন্ধ করার প্রয়োজন নেই। গবেষণার ফলাফল বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’-এ প্রকাশিত হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img