Monday, September 7, 2026
27 C
Dhaka

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এসেছে আশাব্যঞ্জক এক খবর। দেশটির লিসিমা মালভূমিতে পরিচালিত সাম্প্রতিক এক অভিযানে বিজ্ঞানীরা ফড়িং, ঘাসফড়িং, মাকড়সা, প্রজাপতি ও মথের বেশ কয়েকটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন।

বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ওয়াইল্ডারনেস প্রজেক্টের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিশেষজ্ঞরা উজ্জ্বল রঙের আটটি নতুন প্রজাতির ফড়িং, তিনটি অজানা ঘাসফড়িং এবং প্রায় ৬০টি নতুন প্রজাতির প্রজাপতি ও মথ শনাক্ত করেছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল লিসিমা মালভূমির জলাভূমি ও নদী উৎস এলাকার জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা।

গবেষকদের মতে, লিসিমা মালভূমি আফ্রিকার চারটি গুরুত্বপূর্ণ নদী—কঙ্গো, ওকাভাঙ্গো, জাম্বেজি ও কুয়ানজার অন্যতম উৎস এলাকা। ফলে এ অঞ্চলের পরিবেশগত গুরুত্ব অত্যন্ত বেশি।

নতুন আবিষ্কৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে শক্ত খোলসযুক্ত শিকারি ঝিঁঝিঁ পোকা, আগে কখনও নথিভুক্ত না হওয়া তামাটে রঙের শুঁয়োপোকা এবং তার পূর্ণাঙ্গ প্রজাপতি। এছাড়া একটি বিশেষ মুকুটধারী কাঁকড়া-মাকড়সার সন্ধান পাওয়া গেছে, যা আল্ট্রাভায়োলেট বা ইউভি আলোতে উজ্জ্বল হয়ে ওঠে।

গবেষকরা আরও একটি নতুন প্রজাতির লেডিবার্ড অর্ব-ওয়েব মাকড়সা শনাক্ত করেছেন। গাঢ় কমলা-লাল রঙের এই মাকড়সাটি শিকারিদের বিভ্রান্ত করতে লেডিবার্ড পোকার মতো রূপ ধারণ করে। এর উজ্জ্বল রং সম্ভাব্য শিকারিদের সতর্ক সংকেত দেয় যে প্রাণীটি তেতো বা বিষাক্ত হতে পারে।

অভিযান দলের প্রধান রব টেইলর বলেছেন, “বর্মধারী ঝিঁঝিঁ পোকাগুলো দারুণ… তবে দেখতে বেশ হিংস্র। আত্মরক্ষার কৌশল হিসেবে এরা আক্রমণকারীর গায়ে এক ধরনের তরল পদার্থ ছিটিয়ে দিতে পারে।”

বিশ্বব্যাপী জীববৈচিত্র্য নিয়ে কাজ করা বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে প্রায় ১০ লাখ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন প্রজাতি শনাক্ত ও নথিভুক্ত করার কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীতে প্রায় ৮৭ লাখ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৫ লাখের মতো প্রজাতি বৈজ্ঞানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে।

মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বহু প্রজাতি দ্রুত হারিয়ে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৫০০ সালের পর থেকে বিশ্বের আটশটিরও বেশি প্রাণী প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে।

রব টেইলর সতর্ক করে বলেছেন, লিসিমা মালভূমির পরিবেশও নানা হুমকির মুখে রয়েছে। বন উজাড়, গাছ কাটা, প্রচলিত পদ্ধতিতে হীরার খনি পরিচালনা এবং পোড়ো চাষ বা জুম চাষের মতো কার্যক্রম এ অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

গবেষকদের মতে, নতুন প্রজাতির এই আবিষ্কার শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সংরক্ষণ কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে এসেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img