Monday, September 7, 2026
31 C
Dhaka

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি ও আল্লাহপ্রেমের প্রতীক হিসেবে। অনেকেই তাকে ‘সুলতানুল আরেফিন’ বা আরেফদের সম্রাট বলে অভিহিত করেন।

ইরানের বাস্তাম নগরে খ্রিষ্টীয় ৮০৪ সালে জন্মগ্রহণ করেন আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা আল-বিস্তামি, যিনি ইতিহাসে বায়েজিদ বোস্তামি নামে অধিক পরিচিত। তার পারিবারিক পরিবেশ ছিল ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ। ছোটবেলা থেকেই তিনি জাগতিক বিষয় থেকে দূরে থেকে আত্মিক উন্নতির পথে মনোযোগী হয়ে ওঠেন।

বাংলা ভাষাভাষী মানুষের কাছে বায়েজিদ বোস্তামির পরিচিতি সবচেয়ে বেশি তার মায়ের প্রতি ভালোবাসার গল্পের মাধ্যমে। প্রচলিত সেই কাহিনিতে বলা হয়, গভীর রাতে মায়ের জন্য পানি আনতে গিয়ে তিনি সারা রাত পানির গ্লাস হাতে অপেক্ষা করেছিলেন, যাতে মায়ের ঘুম ভেঙে গেলে সঙ্গে সঙ্গে পানি দিতে পারেন।

যদিও এই ঘটনার ঐতিহাসিক সত্যতা নিয়ে মতভেদ রয়েছে, তবুও এটি দীর্ঘদিন ধরে নৈতিক শিক্ষা ও সাহিত্যচর্চার অংশ হয়ে আছে।

সুফিবাদের বিকাশে বায়েজিদ বোস্তামির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার চিন্তার কেন্দ্রবিন্দু ছিল ‘ফানা’ বা আত্মবিলয়ের ধারণা। তিনি বিশ্বাস করতেন, মানুষ যতক্ষণ নিজের অহং ও আত্মগরিমার মধ্যে আবদ্ধ থাকে, ততক্ষণ প্রকৃত আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়।

তার বিভিন্ন বক্তব্য ও শিক্ষায় আত্মশুদ্ধি, বিনয় এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি মানুষকে বাহ্যিক আচার-অনুষ্ঠানের পাশাপাশি অন্তরের পরিশুদ্ধির প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

বায়েজিদ বোস্তামির নামে প্রচলিত বিভিন্ন আধ্যাত্মিক অভিজ্ঞতা ও উক্তি পরবর্তী সময়ে সুফিবাদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে মক্কা সফর নিয়ে তার বর্ণনাগুলো আত্মিক উপলব্ধির বিভিন্ন স্তরকে রূপকভাবে প্রকাশ করে বলে মনে করেন গবেষকেরা।

তার একটি বিখ্যাত উক্তি হলো, ‘আমি স্বপ্নে আল্লাহকে জিজ্ঞেস করলাম, তোমার কাছে পৌঁছার পথ কী? তিনি বললেন, নিজেকে ত্যাগ কর; দেখবে পৌঁছে গেছ।’

সুফি চিন্তাধারায় এই বক্তব্যকে আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার শিক্ষা হিসেবে ব্যাখ্যা করা হয়।

অলৌকিক ঘটনার প্রতি অন্ধ বিশ্বাসের পরিবর্তে তিনি শরিয়ত ও নৈতিকতার গুরুত্বের ওপর জোর দেন। তার ভাষায়, ‘তোমরা যদি কাউকে বাতাসে উড়তে দেখো, তবুও তাকে অলি মনে করো না। বরং দেখো, সে শরিয়তের আদেশ-নিষেধ মেনে চলে কি না।’

ধারণা করা হয়, ৮৭০ সালের পর কোনো এক সময়ে তিনি ইন্তেকাল করেন এবং নিজ জন্মস্থান বাস্তামে সমাহিত হন। মৃত্যুর পর তার প্রভাব ও জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার স্মৃতিকে ঘিরে গড়ে ওঠে নানা ঐতিহ্য ও সাংস্কৃতিক কেন্দ্র।

বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত বায়েজিদ বোস্তামির মাজারও দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও তার সেখানে আগমনের নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না।

আজও বায়েজিদ বোস্তামির জীবন ও শিক্ষা মানুষকে আত্মশুদ্ধি, বিনয় এবং আধ্যাত্মিক উৎকর্ষের পথে অনুপ্রাণিত করে চলেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img