Tuesday, August 11, 2026
30.2 C
Dhaka

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি নতুন নতুন অনুভূতির জন্ম হয়। এ সময় কারও প্রতি আকর্ষণ তৈরি হওয়া, তাকে বিশেষভাবে ভাবা কিংবা তার সঙ্গে সময় কাটানোর আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক বিষয়। অনেক ক্ষেত্রে এই অনুভূতি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

বিশেষজ্ঞরা বলছেন, ১৩ থেকে ১৯ বছর বয়সে শরীরে হরমোনগত পরিবর্তনের কারণে আবেগের তীব্রতা বেড়ে যায়। মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিনসহ বিভিন্ন রাসায়নিক উপাদানের পরিবর্তন কিশোর-কিশোরীদের অনুভূতি ও আচরণে প্রভাব ফেলে। এর ফলে বিপরীত লিঙ্গের কারও প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে।

তবে সব টিনএজ সম্পর্কই পরিণত ভালোবাসার পর্যায়ে পৌঁছায় না। অনেক ক্ষেত্রে এটি সাময়িক ভালো লাগা বা ‘ক্রাশ’ হিসেবেই সীমাবদ্ধ থাকে। মনোবিজ্ঞানীদের মতে, ভালোবাসার মধ্যে আবেগের পাশাপাশি দায়বদ্ধতা ও পারস্পরিক বোঝাপড়াও গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কৈশোরের সম্পর্কে এসব উপাদান সব সময় সমানভাবে গড়ে ওঠে না।

এই বয়সে আবেগের ওঠানামাও তুলনামূলক বেশি দেখা যায়। সম্পর্কের কারণে যেমন আনন্দ তৈরি হতে পারে, তেমনি মতবিরোধ বা বিচ্ছেদ থেকে হতাশা, রাগ কিংবা মানসিক চাপও সৃষ্টি হতে পারে। তাই আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন কিশোর-কিশোরীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টিনএজ সম্পর্কের ক্ষেত্রে একতরফা ভালোবাসা, সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক ভেঙে পড়া, ঈর্ষা, অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহার, পরিবার থেকে দূরে সরে যাওয়া কিংবা পড়াশোনায় মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও তৈরি হতে পারে।

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, কৈশোরে ব্যর্থতা মেনে নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে সম্পর্কের জটিলতা কখনো কখনো মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে পরিবার, শিক্ষক ও অভিভাবকদের সহায়ক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। সম্পর্কের বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক রাগ বা শাস্তির পরিবর্তে পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত। খোলামেলা আলোচনা, পড়াশোনার প্রতি উৎসাহ এবং মানসিক সমর্থন কিশোর-কিশোরীদের সুস্থ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।

একই সঙ্গে অতিরিক্ত ফোন ব্যবহার পর্যবেক্ষণ, বিজ্ঞানভিত্তিক যৌন ও মানসিক শিক্ষা প্রদান এবং সন্তানের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। তবে ভুল সিদ্ধান্তকে সমর্থন না করে সচেতনভাবে দিকনির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শিক্ষকদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সম্পর্ক নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ বা প্রকাশ্যে বিব্রত না করে সংবেদনশীল আচরণ করা প্রয়োজন। পাশাপাশি পারস্পরিক সম্মানবোধ, সামাজিক দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়ালে তাদের মানসিক বিকাশ আরও ইতিবাচক হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কৈশোরের আবেগকে অস্বীকার না করে তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শেখানোই সবচেয়ে কার্যকর পন্থা। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সম্মতির ওপর।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img