Sunday, June 7, 2026
27.7 C
Dhaka

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া বারবার শপথ করা নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে প্রয়োজনের ক্ষেত্রে শপথ করা বৈধ হলেও অহেতুক শপথ করা মাকরুহ বলে বিবেচিত।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।” (সুরা কলম, আয়াত: ১০)

ইসলামি বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি শপথ করার পর তা রক্ষা করতে ব্যর্থ হলে তাকে কাফ্ফারা বা ক্ষতিপূরণ আদায় করতে হয়। আলেমদের মতে, শপথ ভঙ্গের পর কাফ্ফারা আদায় করা ওয়াজিব। তা না করলে ব্যক্তি গুনাহগার হবেন।

শরিয়তে শপথের কাফ্ফারা আদায়ের কয়েকটি পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম পদ্ধতি হলো ১০ জন দরিদ্র মানুষকে দুই বেলা পরিতৃপ্তিসহ খাবার খাওয়ানো। দ্বিতীয় পদ্ধতি হলো ১০ জন অসহায় ব্যক্তিকে পোশাক প্রদান করা। এই দুই পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করলেই কাফ্ফারা আদায় হবে।

যদি কেউ আর্থিকভাবে এতটুকুও সক্ষম না হন, তাহলে ধারাবাহিক তিনটি রোজা রেখে কাফ্ফারা আদায় করতে পারবেন।

ইসলামি আইনবিশারদরা বলেন, কোরআন হাতে শপথ করা শরিয়তসম্মত পদ্ধতি না হলেও এ ধরনের শপথ কার্যকর হয়ে যায়। ফলে যে বিষয়ে শপথ করা হয়েছে, তা ভঙ্গ করলে কাফ্ফারা আদায় করা আবশ্যক হয়।

শপথের কাফ্ফারা আদায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১০ জন দরিদ্রের জন্য নির্ধারিত পুরো অর্থ এক ব্যক্তিকে একবারে দিয়ে দেওয়া যথেষ্ট নয়। যদি একজন ব্যক্তিকেই পুরো অর্থ দিতে হয়, তাহলে ১০ দিনের ব্যবধানে আলাদা আলাদাভাবে তা প্রদান করতে হবে। অন্যদিকে ১০ জনকে দিলে একদিনেই দেওয়া যাবে।

ইসলামি সূত্র অনুযায়ী, শপথের কাফ্ফারা মানুষের দায়িত্ববোধ, সততা এবং কথার মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বায়তুল মাল থেকে ডিজিটাল ব্যাংকিং, আধুনিক আর্থিক ব্যবস্থার শিকড় খুঁজে পাওয়া যায় বাগদাদে

ব্যবস্থাপনায় তাদের অবদান তুলনামূলকভাবে কম আলোচিত। ইতিহাসবিদদের মতে, আধুনিক...

বিমান ও পর্যটন খাতে নীতিগত সংস্কারের প্রত্যাশা বাজেটকে ঘিরে

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের বিমান...

১৮ বছর পার হলেই কেন রক্তচাপ পরীক্ষা জরুরি

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বলা হয়।...

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে...

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...
spot_img

আরও পড়ুন

বায়তুল মাল থেকে ডিজিটাল ব্যাংকিং, আধুনিক আর্থিক ব্যবস্থার শিকড় খুঁজে পাওয়া যায় বাগদাদে

ব্যবস্থাপনায় তাদের অবদান তুলনামূলকভাবে কম আলোচিত। ইতিহাসবিদদের মতে, আধুনিক ব্যাংকিং, চেক ব্যবস্থা এবং দূরবর্তী অর্থ স্থানান্তরের মতো ধারণার ভিত্তি বহু শতাব্দী আগে মুসলিম বিশ্বের...

বিমান ও পর্যটন খাতে নীতিগত সংস্কারের প্রত্যাশা বাজেটকে ঘিরে

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের বিমান চলাচল ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা ও কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের মতে,...

১৮ বছর পার হলেই কেন রক্তচাপ পরীক্ষা জরুরি

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ, অনেক সময় কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে...

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির গবেষকেরা জানিয়েছেন, সৌরজগতের সবচেয়ে বড়...
spot_img