Saturday, August 1, 2026
31.6 C
Dhaka
No menu items!

জলবায়ু অর্থায়নে ঘাটতি, হুমকিতে জনস্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনের প্রভাব জনস্বাস্থ্যের ওপর ক্রমেই তীব্র হয়ে উঠছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপপ্রবাহ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ, পানিবাহিত সংক্রমণ, অপুষ্টি এবং মাতৃ ও প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়লেও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় প্রস্তুতি ও অর্থায়ন এখনও যথেষ্ট নয় বলে তারা মন্তব্য করেন।

শনিবার (৬ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা ও স্বাস্থ্য অর্থায়ন’ শীর্ষক নীতিসংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), এইচইকেএস/ইপিইআর এবং সুশীলন।

সংলাপে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, দেশে জলবায়ু-স্বাস্থ্য ব্যয়ের ৬০ শতাংশের বেশি এখনো স্বল্পমেয়াদি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের মোট বাজেটে জলবায়ু-সংশ্লিষ্ট বরাদ্দ ২০২১-২২ অর্থবছরের ২.৭৪ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ১.৯৭ শতাংশে নেমে এসেছে। জাতীয় জলবায়ু বাজেটে স্বাস্থ্য খাতের অংশও ২.৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১.৫ শতাংশে।

গবেষণায় আরও বলা হয়, প্রকল্পনির্ভর অর্থায়নের কারণে রোগ নজরদারি, জরুরি প্রস্তুতি, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যাপ্ত অর্থ পাচ্ছে না।

জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ২০২৩-২০৫০ এবং স্বাস্থ্য জাতীয় অভিযোজন পরিকল্পনা (এইচএনএপি) স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিলেও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হয়নি বলে উল্লেখ করা হয়। এইচএনএপি অনুযায়ী আগামী পাঁচ বছরে জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।

আরেকটি গবেষণায় দেখা যায়, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, নিরাপদ পানির সংকট এবং দারিদ্র্যের কারণে নারীদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। অংশগ্রহণকারীদের ৮২.৫ শতাংশ নারী নিরাপদ পানি সংকটজনিত স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছেন।

তাদের মধ্যে অনেকে অনিয়মিত মাসিক, তীব্র ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, গর্ভপাতসহ নানা প্রজনন স্বাস্থ্য জটিলতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সংক্রমণ ও দীর্ঘমেয়াদি ব্যথার সমস্যাও দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলেন, বৈশ্বিকভাবে জলবায়ু অর্থায়নের মাত্র ৫ শতাংশ স্বাস্থ্য খাতে যায়, যা অত্যন্ত অপ্রতুল। বাংলাদেশেও এ খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, জলবায়ু অর্থায়ন এখনো একটি অস্পষ্ট ক্ষেত্র এবং শক্তিশালী তথ্যভিত্তিক গবেষণা ছাড়া আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. ইকবাল কবির বলেন, জলবায়ু-স্বাস্থ্য এখনো বৈশ্বিকভাবেই অবহেলিত একটি খাত।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা বলেন, জলবায়ু বিষয়টি এখনও উন্নয়ন পরিকল্পনায় পুরোপুরি মূলধারায় আসেনি, ফলে কার্যক্রম বিচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। তারা তথ্যভিত্তিক নীতি ও তৃতীয় পক্ষীয় যাচাই ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

সংলাপ শেষে ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য খাতে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, বাজেট ট্র্যাকিং উন্নয়ন এবং অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন জোরদারের সুপারিশ করা হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img