Sunday, June 7, 2026
29.6 C
Dhaka

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি খুঁজে থাকেন। আচারের মসলার ঘ্রাণ ও স্বাদে তৈরি আচারি সবজি হতে পারে পরিবারের জন্য একটি ব্যতিক্রমধর্মী পদ। বিভিন্ন সবজির সমন্বয়ে তৈরি এই খাবার সহজেই পরিবেশন করা যায় ভাত, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে।

উপকরণ

পেঁপে আধা কাপ, পটোল আধা কাপ, মিষ্টিকুমড়া আধা কাপ, আলু আধা কাপ, বরবটি সিকি কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শর্ষের তেল এক-তৃতীয়াংশ কাপ, আস্ত শুকনা মরিচ ৬ থেকে ৭টি, রসুন ১০ কোয়া, তেজপাতা ২টি, আস্ত পাঁচফোড়ন আধা চা-চামচ, পাঁচফোড়নবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ এবং পরিমাণমতো চিনি।

প্রস্তুত প্রণালি

প্রথমে সব ধরনের সবজি ভালোভাবে ধুয়ে সমান আকারে কিউব করে কেটে নিতে হবে। এরপর সামান্য লবণ ও হলুদ মিশিয়ে অল্প পানিতে ভাপিয়ে আলাদা করে রাখতে হবে।

এরপর কড়াইয়ে শর্ষের তেল গরম করতে হবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে আঁচ কমিয়ে শুকনা মরিচ, রসুন, তেজপাতা ও পাঁচফোড়নের ফোড়ন দিতে হবে।

ফোড়নের সঙ্গে পাঁচফোড়নবাটা, হলুদ, মরিচগুঁড়া ও ধনেগুঁড়া সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলা থেকে তেল ছেড়ে এলে ভাপানো সবজি যোগ করে ঢেকে ৫ থেকে ৭ মিনিট রান্না করতে হবে।

সবজি নরম হয়ে এলে তেঁতুলের ক্বাথ ও চিনি মিশিয়ে স্বাদ ঠিক করে নামিয়ে পরিবেশন করতে হবে। আচারের ঘ্রাণ ও মসলার স্বাদে তৈরি এই পদ খাবারের টেবিলে নতুন মাত্রা যোগ করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...

আবহাওয়ার পূর্বাভাসে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০...
spot_img

আরও পড়ুন

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু খাবার খাওয়ার অনীহা বা খাদ্যাভ্যাসের সমস্যা নয়, বরং একটি জটিল...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়, তখন তার ভেতরে সৃষ্টি হয় এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি। ইসলামী পরিভাষায় একে বলা হয়...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন করা হয়েছে। ‘ট্রাইওন্ডা’ নামের নতুন এই বলে যুক্ত করা হয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি, যা ম্যাচ...
spot_img