Sunday, June 7, 2026
29.6 C
Dhaka

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে শুধু মুখে ক্ষমা প্রার্থনা করলেই তওবা পূর্ণতা পায় না। ইসলামী শিক্ষায় তওবা কবুল হওয়ার জন্য কয়েকটি মৌলিক শর্তের কথা উল্লেখ করা হয়েছে।

ইসলামী পণ্ডিতদের মতে, পাপ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের পাপ আল্লাহর হকের সঙ্গে সম্পর্কিত, যেমন নামাজ, রোজা, হজ ও জাকাতে অবহেলা। অন্য ধরনের পাপ মানুষের অধিকার ক্ষুণ্ন করার সঙ্গে সম্পর্কিত, যেমন কারও সম্পদ আত্মসাৎ, গিবত বা অপবাদ দেওয়া।

আল্লাহর হকসংক্রান্ত গুনাহ থেকে তওবা করার জন্য তিনটি বিষয় অপরিহার্য। প্রথমত, সংশ্লিষ্ট পাপকাজ সম্পূর্ণরূপে ত্যাগ করা। দ্বিতীয়ত, নিজের ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। তৃতীয়ত, ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় অঙ্গীকার করা।

ইসলামী শিক্ষায় বলা হয়েছে, কেউ যদি পাপের কাজ অব্যাহত রেখেই তওবা করতে থাকে, তাহলে সেই তওবা প্রকৃত অর্থে গ্রহণযোগ্য হয় না। কারণ তওবার অর্থই হলো পাপ থেকে ফিরে এসে আল্লাহর পথে অঙ্গীকারবদ্ধ হওয়া।

অনুতাপকে তওবার অন্যতম মূলভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। নিজের ভুল উপলব্ধি করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আন্তরিকতা তওবার গ্রহণযোগ্যতা বাড়ায়। মহানবী (সা.) বলেছেন, ‘অনুতপ্ত হওয়াই তওবা’। (সুনানে ইবনে মাজাহ হাদিস: ৪২৫২)

তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে একই পাপ থেকে দূরে থাকার সংকল্প। তবে তওবার পর দুর্বলতার কারণে কেউ আবারও পাপে জড়িয়ে পড়লে তার জন্য নতুন করে তওবার দরজা খোলা থাকে। আন্তরিকতার সঙ্গে বারবার তওবা করা ইসলামে উৎসাহিত করা হয়েছে।

অন্যদিকে, যদি পাপ মানুষের অধিকার ক্ষুণ্ন করার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে একটি অতিরিক্ত শর্ত যুক্ত হয়। সেটি হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা লাভ করা।

অর্থসম্পদ আত্মসাতের ক্ষেত্রে তা ফেরত দিতে হবে। পাওনাদার মারা গেলে তার উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দিতে হবে। আর যদি কোনো উত্তরাধিকারী না পাওয়া যায়, তাহলে তার নামে সদকা করার নির্দেশনা রয়েছে। একইভাবে অপবাদ, গালমন্দ বা অন্যায় আচরণের মাধ্যমে কারও সম্মানহানি করা হলে তার কাছে ক্ষমা চাইতে হবে।

ইসলামী শিক্ষায় অন্যের হক আদায়ের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ আল্লাহ চাইলে নিজের অধিকারের ব্যাপারে ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের অধিকার ক্ষুণ্ন হলে সেই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত দায়মুক্তি পাওয়া কঠিন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...

আবহাওয়ার পূর্বাভাসে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০...
spot_img

আরও পড়ুন

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু খাবার খাওয়ার অনীহা বা খাদ্যাভ্যাসের সমস্যা নয়, বরং একটি জটিল...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়, তখন তার ভেতরে সৃষ্টি হয় এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি। ইসলামী পরিভাষায় একে বলা হয়...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন করা হয়েছে। ‘ট্রাইওন্ডা’ নামের নতুন এই বলে যুক্ত করা হয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি, যা ম্যাচ...
spot_img