ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়। প্রথম দেখায় পোশাকটি সাধারণ মনে হলেও ব্যবহৃত প্রতিটি সামগ্রী ছিল বিলাসবহুল ব্র্যান্ডের। তাঁর পরা সাদা টি-শার্টটি ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির, যার মূল্য প্রায় ৮৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম এক লাখ টাকারও বেশি।
এ ছাড়া কালো কটন ক্যানভাস ট্রাউজারের মূল্য প্রায় ১ হাজার ৩৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকার সমান। পায়ে থাকা স্নিকার্সও একই ব্র্যান্ডের, যার মূল্য এক লাখ ৩০ হাজার টাকার বেশি বলে জানা গেছে।
রোনালদোর কাঁধে থাকা সফট লেদারের ব্যাগটির মূল্যও কম নয়। ব্যাগটির দাম প্রায় ২ হাজার ৪০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি।
সানগ্লাসের ক্ষেত্রেও তিনি বেছে নিয়েছেন একটি জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ড। বিশেষভাবে তৈরি করা এই সানগ্লাসে ব্যবহার করা হয়েছে কাস্টম লেন্স। এর মূল্য প্রায় ৩২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার টাকার সমান।
তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর হাতে থাকা ঘড়ি। মার্কিন বিলাসপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং রোনালদোর জন্য বিশেষ সংস্করণের এই ঘড়ি তৈরি করেছে। ১৮ ক্যারেট রোজ গোল্ডের ঘড়িটির সীমিত সংস্করণের বাজারমূল্য প্রায় ৫৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকার সমান।
সব মিলিয়ে অনুশীলনে ব্যবহৃত পোশাক, জুতা, ব্যাগ, সানগ্লাস ও ঘড়ির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭৭ লাখ ৩৪ হাজার টাকা। সাধারণ একটি অনুশীলন সেশনে এমন ব্যয়বহুল উপস্থিতি আবারও আলোচনায় এনেছে ফুটবল বিশ্বের এই তারকাকে।
সিএ/এমআর


