Sunday, June 7, 2026
34.3 C
Dhaka

উপজেলা স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের উদ্যোগ

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এ লক্ষ্যে গত ৩ জুন দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা জারি করা হয়েছে।

অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী আদেশে সই করেন। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা সীমিত থাকায় রোগীদের সেবা নিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

শয্যা সংখ্যা বাড়লে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। এতে জেলা সদর হাসপাতালগুলোর ওপর চাপও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে পরিদর্শন দল গঠন করা হবে। এই দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করে অবকাঠামো, ভবনের সক্ষমতা, সম্প্রসারণের সম্ভাবনা, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করবে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র ও স্থানীয় পর্যায়ের ব্যবস্থাপনাও নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য সেবার সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি রোগীদের দূরবর্তী জেলা বা বিভাগীয় হাসপাতালে যাওয়ার চাপও কমবে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায়...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়।...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট,...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই...

বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪১ হাজার কোটি টাকা : সরকার

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

শিশু নির্যাতন রোধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি

দেশে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর...

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে গভীর...

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিনে বজ্রসহ...

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও...
spot_img

আরও পড়ুন

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায় অনেক বেশি সময় স্থিতিশীল থাকতে সক্ষম। যেখানে আগের সংস্করণের কিউবিট মিলিসেকেন্ড মাত্রায় কার্যকর থাকত, সেখানে...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় দীর্ঘ সময় অবস্থানের পর তারা কোথায় গেছেন, সে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে দূরে রাখতে সহায়তা করে। যখন কেউ উপলব্ধি করে যে জীবনের সমাপ্তি যেকোনো সময় আসতে পারে,...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার সকালে তিনি সফরে রওনা হন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
spot_img