Sunday, June 7, 2026
34.3 C
Dhaka

শিশু নির্যাতন রোধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি

দেশে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিক, আইনজীবী, চিকিৎসক ও সমাজকর্মীরা। তারা বলেছেন, কেবল আইন থাকলেই শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয়; এর জন্য দ্রুত বিচার নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা তার মেয়ের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তার বক্তব্যের সময় পুরো সভাস্থলে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নেন। তারা দেশের শিশু নির্যাতনের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেক ক্ষেত্রে অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে, যা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে।

তারা আরও বলেন, দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনগত ও প্রশাসনিক উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা উল্লেখ করেন, শিশু নির্যাতন প্রতিরোধে শুধু সরকার নয়, সমাজের প্রতিটি স্তরের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই বিষয়ে সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

গোলটেবিল বৈঠকের শেষে আলোচনায় উঠে আসা মতামত ও প্রস্তাবনাগুলো লিখিত সুপারিশ আকারে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা এসব সুপারিশ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায়...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়।...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট,...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই...

বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪১ হাজার কোটি টাকা : সরকার

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

উপজেলা স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের উদ্যোগ

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা...

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে গভীর...
spot_img

আরও পড়ুন

দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য...

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা তন্ময় হালদার ২.৯৮ সিজিপিএ নিয়ে অর্জন করেছেন ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস বৃত্তি। বর্তমানে তিনি...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায় অনেক বেশি সময় স্থিতিশীল থাকতে সক্ষম। যেখানে আগের সংস্করণের কিউবিট মিলিসেকেন্ড মাত্রায় কার্যকর থাকত, সেখানে...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় দীর্ঘ সময় অবস্থানের পর তারা কোথায় গেছেন, সে...
spot_img