Sunday, September 6, 2026
27 C
Dhaka

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা এর নির্মাণস্থান, যাত্রাপথ এবং সে সময়কার উন্নত নৌ-প্রযুক্তির নানা দিক সম্পর্কে ধারণা পেয়েছেন। গবেষকদের মতে, এই আবিষ্কার কেবল একটি জাহাজের ইতিহাস নয়, বরং দুই হাজার বছরেরও বেশি আগের ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রযুক্তি ও জীবনযাত্রার নতুন দিক সামনে এনেছে।

জাহাজটির নাম ‘ইলোভিক-পারজাইন ১’। ২০১৬ সালে ক্রোয়েশিয়ার উপকূলে এর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে নির্মিত এই বাণিজ্যিক জাহাজটি ইতালি থেকে যাত্রা শুরু করেছিল এবং পরে ক্রোয়েশিয়ার ইলোভিক দ্বীপসংলগ্ন পারজাইন উপসাগরে ডুবে যায়।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ফ্রন্টিয়ার্স ইন ম্যাটিরিয়ালস’ সাময়িকীতে। এতে গবেষকরা জাহাজের কাঠে ব্যবহৃত পানিরোধী প্রলেপের রাসায়নিক গঠন ও এর মধ্যে আটকে থাকা পরাগরেণু বিশ্লেষণ করেছেন। এসব তথ্য ব্যবহার করে তারা জাহাজটির সম্ভাব্য চলাচলের পথ ও রক্ষণাবেক্ষণের কৌশল সম্পর্কে ধারণা পেয়েছেন।

গবেষণায় উঠে এসেছে, জাহাজটির কাঠের ফাঁক বন্ধ করতে ব্যবহৃত হয়েছিল পাইন জাতীয় গাছের কষ, বিটুমিন, উদ্ভিজ্জ আলকাতরা এবং কিছু ক্ষেত্রে মৌমাছির মোম। এসব উপাদান কাঠকে পচন ও সামুদ্রিক ক্ষতি থেকে রক্ষা করত। বিশেষজ্ঞদের মতে, এসব উপাদান ব্যবহারে সে সময়কার কারিগরদের দক্ষতার পরিচয় পাওয়া যায়।

গবেষকরা জাহাজটির গায়ে অন্তত চার স্তরের পানিরোধী প্রলেপের অস্তিত্ব পেয়েছেন। বেশিরভাগ নমুনায় পাইন কষের ব্যবহার দেখা গেলেও একটি স্তরে ‘জোপিসা’ নামের বিশেষ মিশ্রণ পাওয়া গেছে, যাতে মোম ব্যবহার করা হয়েছিল। এতে প্রলেপ আরও আঠালো ও ব্যবহারযোগ্য হয়ে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে।

তবে গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল পরাগরেণু বিশ্লেষণ। প্রলেপে আটকে থাকা বিভিন্ন গাছের পরাগরেণু থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, জাহাজটি সম্ভবত দক্ষিণ ইতালির বর্তমান ব্রিনদিসি বন্দরের আশপাশে নির্মিত হয়েছিল। এছাড়া যাত্রাপথে বিভিন্ন অঞ্চলে এটি মেরামত করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

গবেষণাপত্রের প্রধান লেখক অ্যার্নেল চ্যারি বলেন, “এসব প্রলেপ জাহাজটির সমুদ্রযাত্রার সাক্ষ্য বহন করছে। এর মাধ্যমে বোঝা যায়, প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতার ওপর ভিত্তি করে সেই সময়ের কারিগররা কীভাবে প্রযুক্তি ব্যবহার করতেন।”

তিনি আরও বলেন, “জাহাজ রক্ষণাবেক্ষণ নিয়ে তেমন কোনো লিখিত ইতিহাস না থাকায় রাসায়নিক বিশ্লেষণ ও পরাগরেণু গবেষণাই আমাদের সবচেয়ে বড় সহায়তা করেছে। বিশেষ করে মোম ও পিচের মিশ্রণটি আমাদের জন্য বড় চমক ছিল।”

গবেষকদের মতে, এই আবিষ্কার নৌ-প্রত্নতত্ত্ব গবেষণায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। একই সঙ্গে এটি প্রমাণ করে, খ্রিস্টপূর্ব যুগেও ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রযুক্তি ও জ্ঞান বিনিময় বেশ উন্নত ছিল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img