Sunday, June 28, 2026
27.7 C
Dhaka

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর পায়ের ছাপের পাশাপাশি মানুষের সাতটি পৃথক ছাপ শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই সময় এ অঞ্চলটি মানুষ ও বন্য প্রাণীদের চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ ছিল।

২০১৭ সালে প্রবল আবহাওয়ার কারণে উপরের মাটির স্তর সরে গেলে প্রত্নতাত্ত্বিকদের নজরে আসে এসব নিদর্শন। বিজ্ঞানীরা বলছেন, মানুষের ফেলে যাওয়া পায়ের ছাপ সাধারণত দ্রুত মুছে যায়। কিন্তু বিশেষ পরিবেশগত কারণে এই ছাপগুলো হাজার হাজার বছর ধরে সংরক্ষিত ছিল।

গবেষণায় উঠে এসেছে, কাদামাটির ওপর তৈরি পায়ের ছাপগুলো এমনভাবে সংরক্ষিত হয়েছিল যেন তা প্রাকৃতিক “ফিঙ্গারপ্রিন্ট” হিসেবে কাজ করেছে। গবেষকরা উল্লেখ করেন, আধুনিক মানুষের পায়ের ছাপ নিয়ে পরীক্ষায় দেখা গেছে, সাধারণত দুই দিনের মধ্যেই সূক্ষ্ম চিহ্নগুলো হারিয়ে যায় এবং চার দিনের মধ্যে সেগুলো প্রায় অচেনা হয়ে পড়ে।

বিজ্ঞানীদের ধারণা, এসব ছাপ আধুনিক মানুষের পূর্বপুরুষ হোমো সেপিয়েন্সদের। কারণ, ওই সময় আরব অঞ্চলে নিয়ান্ডারথালদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে পায়ের ছাপের আকারও হোমো সেপিয়েন্সদের বৈশিষ্ট্যের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

গবেষকরা বলছেন, বর্তমানের আল-আথার অঞ্চল একসময় প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল ছিল। জলবায়ু পরিবর্তন ও পানির সন্ধানে মানুষ ও পশুরা এ পথ ব্যবহার করত। তবে সেখানে শিকার বা স্থায়ী বসতির কোনো নিদর্শন পাওয়া যায়নি।

প্রত্নতাত্ত্বিকদের মতে, মানুষ সম্ভবত স্বল্প সময়ের জন্য ওই হ্রদ এলাকায় অবস্থান করেছিল। সুপেয় পানির খোঁজে তারা সাময়িকভাবে সেখানে আশ্রয় নেয় এবং পরে অন্যত্র চলে যায়।

গবেষণাটি প্রাচীন মানব সভ্যতার বিস্তার ও বরফ যুগের আগের জলবায়ু পরিস্থিতি বোঝার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...
spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক নারী ফুটবলার গড়ে তুলছেন কোচ শান্তিমনি চাকমা। কোনো নির্দিষ্ট বেতন ছাড়াই বছরের...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর। তবে মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, খেলোয়াড়ের পোশাকের রঙও পারফরম্যান্সে সূক্ষ্ম হলেও প্রভাব...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা যায় সুগন্ধি ও মুখরোচক তেহারি। সঠিক মসলা, নরম মাংস এবং ঝরঝরে পোলাওয়ের চালের সমন্বয়ে এই...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...
spot_img