Saturday, May 9, 2026
27 C
Dhaka

গবেষক ও শিক্ষক ড. জুথির মৃত্যুতে শোক সিভাসুতে

মশাবাহিত ভাইরাসজনিত রোগ ‘জাপানিজ এনসেফালাইটিস’-এ আক্রান্ত হয়ে মারা গেছেন ড. জাকিয়া সুলতানা জুথি। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ছিলেন।

শুক্রবার (৮ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্র।

পরিবারের সদস্যরা জানান, গত ৪ মে জ্বর, তীব্র মাথাব্যথা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. জুথি। প্রথমদিকে বিষয়টি সাধারণ ফ্লু মনে হলেও অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

প্রথমে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার একাধিক স্ট্রোক হয়। উপসর্গ ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’-এ আক্রান্ত ছিলেন। এই ভাইরাস সাধারণত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় এবং মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলে।

ড. জাকিয়া সুলতানা জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্টডক সম্পন্ন করে দেশে ফেরেন। চলতি বছরের শুরুতে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

তার স্বামী ড. শাহরিয়ার হাসেম অর্নব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়র শিক্ষক। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ড. জুথির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিভাসুর উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ গবেষক ও বিজ্ঞানীকে হারাল। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সহকর্মীদের মাঝেও তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগে ক্ষোভ গোপালগঞ্জে

গোপালগঞ্জের মুকসুদপুরে হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তির...

ধান সংগ্রহে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সরকারের কৃষিবান্ধব সিদ্ধান্ত ও সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে...

মসজিদে স্লোগান ও ধাক্কাধাক্কি, উত্তপ্ত পরিস্থিতি মাসদাইরে

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে...

প্রেম করে পালানোর ঘটনায় অপহরণ মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামের রৌমারীতে প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর এক...

বাঘায় গৃহবধূর মৃত্যু, অপমৃত্যুর মামলা দায়ের

রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক কলহের জেরে শাকিলা খাতুন নামে...

হজের ফরজ ও ওয়াজিব কী কী, জেনে নিন বিস্তারিত

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে...

কাঁচা আম আর চিংড়িতে জমে উঠুক গরমের দুপুর,

গরমের দিনে ভারী খাবারের বদলে টক, ঝাল ও হালকা...

বছরে ৩৫ সেন্টিমিটার নিচে নামছে মেক্সিকো সিটি,

মেক্সিকো সিটি উদ্বেগজনক হারে মাটির নিচে দেবে যাচ্ছে বলে...

মা নাকি স্ত্রী, দ্বন্দ্বে কার পাশে দাঁড়ানোর কথা বললেন মুফতি মেনক

পারিবারিক জীবনে মা ও স্ত্রীর মধ্যে মতবিরোধ বা দ্বন্দ্ব...

ঢেঁড়স রান্নায় আর থাকবে না পিচ্ছিল ভাব, জেনে নিন ৫ কার্যকর কৌশল

পুষ্টিগুণে ভরপুর হলেও ঢেঁড়সের আঠালো বা পিচ্ছিল ভাবের কারণে...

শিক্ষাব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : নুর

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা...

সৌরজগতের প্রান্তে নতুন বিস্ময়, ক্ষুদ্র মহাজাগতিক বস্তুরও মিলল বায়ুমণ্ডল

সৌরজগতের একেবারে প্রান্তবর্তী অঞ্চলে থাকা বরফশীতল মহাজাগতিক বস্তু নিয়েই...

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হবে না : বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির বাস্তবায়নের সময় দেশের...

শাঁখারীকাঠী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটে উদ্বেগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাত্র...
spot_img

আরও পড়ুন

হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগে ক্ষোভ গোপালগঞ্জে

গোপালগঞ্জের মুকসুদপুরে হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তির ওপর ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে...

ধান সংগ্রহে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সরকারের কৃষিবান্ধব সিদ্ধান্ত ও সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে চলতি মৌসুমে দেশে বোরো ধানের রেকর্ড ফলন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী...

মসজিদে স্লোগান ও ধাক্কাধাক্কি, উত্তপ্ত পরিস্থিতি মাসদাইরে

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের...

প্রেম করে পালানোর ঘটনায় অপহরণ মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামের রৌমারীতে প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর এক প্রেমিকযুগলের আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিবারের সিদ্ধান্তে আলাদা হতে না চেয়ে একে...
spot_img