Thursday, June 25, 2026
27.7 C
Dhaka

হজের ফরজ ও ওয়াজিব কী কী, জেনে নিন বিস্তারিত

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে পালন করতে হয় এ গুরুত্বপূর্ণ ইবাদত। হজের কিছু আমল ফরজ এবং কিছু আমল ওয়াজিব হিসেবে নির্ধারিত। ইসলামি শরিয়ত অনুযায়ী ফরজ আমলগুলো পালন ছাড়া হজ সম্পন্ন হয় না। অন্যদিকে ওয়াজিব আমল ইচ্ছাকৃতভাবে বাদ পড়লে দম বা কোরবানি আদায় করতে হয়।

ইসলামি বিধান অনুযায়ী হজের ফরজ তিনটি। এগুলো হলো—ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান এবং তাওয়াফে জিয়ারত।

হজ ও ওমরাহর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ইহরাম। নির্দিষ্ট স্থান থেকে হজের নিয়তে ইহরাম বাঁধতে হয়। ইহরাম বাঁধার পর অনেক বৈধ কাজও নিষিদ্ধ হয়ে যায়। ইহরামের দুটি ফরজ হলো নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা।

হজের দ্বিতীয় ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। জিলহজ মাসের ৯ তারিখ সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর আরাফায় অবস্থান শুরু হয়। ওই সময় কিছুক্ষণ অবস্থান করতে পারলেই ফরজ আদায় হয়ে যায়। তবে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকা ওয়াজিব।

হজের তৃতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারত। পবিত্র কাবা শরিফ সাতবার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলা হয়। ১২ জিলহজ সূর্যাস্তের আগেই এ তাওয়াফ সম্পন্ন করতে হয়।

হজের ওয়াজিব ছয়টি। এগুলো হলো—মুজদালিফায় অবস্থান, কংকর নিক্ষেপ, কোরবানি করা, মাথা মুণ্ডানো বা চুল ছোট করা, সাঈ করা এবং বিদায়ী তাওয়াফ।

আরাফা থেকে ফিরে মুজদালিফায় অবস্থান করা হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করা হয়।

১০ জিলহজ থেকে মিনায় শয়তানকে লক্ষ্য করে কংকর নিক্ষেপ করতে হয়। ১১ ও ১২ জিলহজও এ আমল অব্যাহত থাকে। ১৩ জিলহজ কংকর নিক্ষেপ ঐচ্ছিক হলেও কেউ মিনায় অবস্থান করলে তা ওয়াজিব হয়ে যায়।

তামাত্তু ও কিরান হজ পালনকারীদের জন্য কোরবানি করা ওয়াজিব। এছাড়া হারামের সীমানার ভেতরে মাথা মুণ্ডানো বা চুল ছোট করাও ওয়াজিব আমলের অন্তর্ভুক্ত।

তাওয়াফে জিয়ারতের পর সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে সাতবার যাতায়াত করাকে সাঈ বলা হয়। এটিও হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল।

সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হজ শেষে মক্কা ত্যাগের আগে এ তাওয়াফ করতে হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img