Wednesday, September 9, 2026
27 C
Dhaka

মহানবী (সা.)-এর শৈশবের স্মৃতি বহন করা সেই গ্রাম

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় কেটেছিল মরুভূমির এক সাধারণ গৃহে। দুধমাতা হালিমা সাদিয়া (রা.)-এর পরিবারে কাটানো সেই সময় শুধু তাঁর ব্যক্তিগত জীবনের নয়, ইসলামের ইতিহাসেও বিশেষ তাৎপর্য বহন করে।

ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, মক্কা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এবং তায়েফের দক্ষিণে অবস্থিত বনু সাদ গোত্রের এলাকায় ছিল হালিমা সাদিয়া (রা.)-এর বসতি। বর্তমান সৌদি আরবের মাইসান অঞ্চলের ‘আদ-দাহাসিন’ গ্রামটিই দীর্ঘদিন ধরে হালিমা সাদিয়ার বসতি হিসেবে পরিচিত।

রাসুলুল্লাহ (সা.)-এর জন্মের পর আরবের প্রচলিত রীতিনুসারে শহরের শিশুদের বিশুদ্ধ ভাষা ও স্বাস্থ্যকর পরিবেশে বড় করে তোলার জন্য মরুভূমির দুধমাতাদের কাছে পাঠানো হতো। সেই ধারাবাহিকতায় বনু সাদের নারীদের সঙ্গে মক্কায় আসেন হালিমা সাদিয়া (রা.)।

সে সময় আরবে ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল। হালিমা (রা.) বর্ণনা করেন, তাঁদের পরিবারের অবস্থা ছিল অত্যন্ত কষ্টকর। খাবারের অভাবে শিশুরাও রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। এমন পরিস্থিতিতেই তিনি এতিম শিশু মুহাম্মদ (সা.)-কে নিজের কাছে নিয়ে যান।

ইতিহাসে বর্ণিত আছে, মহানবী (সা.)-কে ঘরে আনার পর থেকেই হালিমা (রা.)-এর পরিবারে আশ্চর্যজনক পরিবর্তন দেখা দিতে শুরু করে। শুকিয়ে যাওয়া উষ্ট্রীর দুধ ফিরে আসে, ভেড়াগুলোও আগের তুলনায় বেশি সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠে। হালিমা (রা.) এ ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে বরকত হিসেবে বর্ণনা করেছেন।

মহানবী (সা.) প্রায় আড়াই বছর হালিমা সাদিয়ার গৃহে ছিলেন। মরুভূমির নির্মল পরিবেশে তাঁর শৈশবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিবাহিত হয়। ইসলামী ইতিহাসবিদদের মতে, বনু সাদে অবস্থানের কারণেই তিনি বিশুদ্ধ আরবি ভাষায় দক্ষ হয়ে ওঠেন।

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) নিজেই বলেছেন, ‘আমি আরবের সবচেয়ে বিশুদ্ধভাষী; কোরাইশ আমাকে জন্ম দিয়েছে আর আমি বেড়ে উঠেছি বনু সাদে।’

পরবর্তী জীবনেও দুধমাতা হালিমা (রা.) ও তাঁর পরিবারের সঙ্গে মহানবী (সা.)-এর গভীর সম্পর্ক বজায় ছিল। হালিমা (রা.) মক্কায় এলে তিনি অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে তাঁকে গ্রহণ করতেন। এমনকি দুধভাই ও দুধবোনদের প্রতিও তিনি বিশেষ সম্মান প্রদর্শন করতেন বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে।

ইতিহাসবিদদের মতে, দীর্ঘদিন ধরে সেই ঐতিহাসিক গৃহটি সংরক্ষিত থাকলেও ২০১৮ সালে ওই এলাকার কিছু পুরোনো স্থাপনা ভেঙে ফেলা হয়। ফলে মহানবী (সা.)-এর শৈশবস্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন বিলীন হয়ে যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img