Friday, May 8, 2026
25 C
Dhaka

সব ধর্ম-বর্ণের নাগরিক অধিকার নিশ্চিতের ওপর জোর এনসিপির

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি পক্ষ নানা ধরনের উসকানি ও অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি হলে আয়োজিত এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘যারা বাংলাদেশবিরোধী, বাংলাদেশের স্বার্থবিরোধী, তারা নানা উসকানি দেবে, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, নানা প্রোপাগান্ডা করবে। আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে সেখানে ঘটে যাওয়া রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে না চাইলেও নির্বাচনকে ঘিরে কিছু ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ‘সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, এ জন্য আমরা কোনো কথা বলতে চাই না। তবে আমরা দেখেছি, নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের।’

সংসদেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমি সংসদেও বলেছি, সেখানে (পশ্চিমবঙ্গে) মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হচ্ছে।’

বাংলাদেশে সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে এই বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায়সহ সবার দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পক্ষে কথা বলতে হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মানসিক প্রশান্তি পেতে ইসলামের ১০ নির্দেশনা

বিশ্বজুড়ে মানসিক অবসাদ ও বিষণ্নতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।...

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র...

হাঁপানির লক্ষণ দেখা দিলে যা করবেন

বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের অন্যতম বড় সমস্যা হলো হাঁপানি। প্রতি...

টানা বিক্ষোভে উত্তপ্ত মাইজদী শহর

নবগঠিত নোয়াখালী জেলা, পৌরসভা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি...

শিবগঞ্জ ভেঙে গঠিত হচ্ছে নতুন মোকামতলা উপজেলা

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে...

বর্ষায় চরম ঝুঁকিতে শিক্ষার্থী ও গ্রামবাসীর পারাপার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী নিমাইমারী থেকে মাখনের...

ভাইরাল ভিডিও ঘিরে নোয়াখালীতে চাঞ্চল্য

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আবুল খায়ের...

চুরির সরঞ্জাম ও সিএনজিসহ রায়গঞ্জে আটক ৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ...

চিকিৎসা অবহেলার অভিযোগে উত্তপ্ত নবজাতক হাসপাতাল এলাকা

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা অবহেলা...

এআই সুবিধা নিয়ে বাজারে এলো অনর ৬০০ সিরিজ

রাজধানীর একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিজেদের নতুন প্রযুক্তি...

অতিরিক্ত কাজ কি নীরবে বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি?

নিয়মিত কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত সময় কাজ করার প্রবণতা বিশ্বজুড়ে...

১ লাখ ৭০ হাজার বছর পর আবার দেখা মিলবে বিরল ধূমকেতুর

দক্ষিণ গোলার্ধের আকাশে বর্তমানে দেখা যাচ্ছে একটি বিরল ধূমকেতু,...

ইসলামে সত্য বলার ক্ষেত্রে কোথায় কোমলতা জরুরি

ইসলামে দাওয়াত ও সত্য প্রচারের ক্ষেত্রে কোমলতা গুরুত্বপূর্ণ নীতি...

এপ্রিলে বিজিবির অভিযানে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

দেশের সীমান্ত ও বিভিন্ন এলাকায় গত এপ্রিল মাসজুড়ে অভিযান...
spot_img

আরও পড়ুন

মানসিক প্রশান্তি পেতে ইসলামের ১০ নির্দেশনা

বিশ্বজুড়ে মানসিক অবসাদ ও বিষণ্নতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা, সম্পর্কের টানাপোড়েন, একাকীত্ব ও সামাজিক চাপ মানুষের মানসিক স্থিতি নষ্ট করছে। আধুনিক...

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে তাড়াশ...

হাঁপানির লক্ষণ দেখা দিলে যা করবেন

বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের অন্যতম বড় সমস্যা হলো হাঁপানি। প্রতি বছর লাখো মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে, এটি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক...

টানা বিক্ষোভে উত্তপ্ত মাইজদী শহর

নবগঠিত নোয়াখালী জেলা, পৌরসভা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে)...
spot_img