Thursday, October 1, 2026
29.9 C
Dhaka

এপ্রিলে বিজিবির অভিযানে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

দেশের সীমান্ত ও বিভিন্ন এলাকায় গত এপ্রিল মাসজুড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটির দাবি, অভিযানে মোট ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান ও অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ২৩৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে মিয়ানমার সীমান্ত এলাকা থেকেও আটক করা হয়েছে আরও ৫৪৫ জনকে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম হীরা, ১৭ হাজার ৫১৯টি শাড়ি, ৩ হাজার ৩৮৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল এবং ৫ হাজার ১১৬টি তৈরি পোশাক।

এ ছাড়া ৪ হাজার ৫৫৩ মিটার থান কাপড়, ৩ লাখ ৮১ হাজার ৪৬৪টি কসমেটিকস সামগ্রী, ৩২ লাখ ১২ হাজার ৩৫টি আতশবাজি, ৩ হাজার ৭৬২ ঘনফুট কাঠ এবং ৩ হাজার ৭৮৭ কেজি চা পাতা উদ্ধার করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, অভিযানে ৭ হাজার ৪১০ কেজি সুপারি, ৭ হাজার ৬২০ কেজি কয়লা, ৩ হাজার ৫৮৩ ঘনফুট পাথর, ৩৩৭টি মোবাইল ফোন, ৩ হাজার ১৬৯টি মোবাইল ডিসপ্লে এবং ১৪ হাজার ৯৯টি মোবাইল যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

এ ছাড়া চিকিৎসাসামগ্রী, চশমা, জিরা, চিনি, খাদ্যপণ্য, রসুন, সার, কীটনাশক, চকলেটসহ বিপুল পরিমাণ অন্যান্য পণ্যও উদ্ধার করা হয়। অভিযানে ৯৫৭টি গরু ও মহিষসহ বিভিন্ন যানবাহনও জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি ও দেশীয় পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদ, মাইন, মর্টার শেল, হাতবোমা ও ককটেল।

একই সঙ্গে গত মাসে সীমান্ত এলাকায় বড় পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২৩ লাখ ১৩ হাজার ৮৭৬ পিস ইয়াবা, ৪৪২ গ্রাম হেরোইন, ২ হাজার ৪২৩ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৩৫৩ বোতল বিদেশি মদ এবং ১ হাজার ১৪৯ কেজি গাঁজা।

এ ছাড়া বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, সিরাপ, বিড়ি-সিগারেট এবং বিভিন্ন ধরনের ওষুধও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজিবির তথ্যমতে, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ৫৪৫ জন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img