Friday, May 8, 2026
24 C
Dhaka

জিনসের পকেটে ছোট্ট ধাতব বোতাম কেন থাকে

জিনস প্যান্টের পকেটের কোনায় থাকা ছোট ছোট ধাতব বোতাম অনেকেই শুধু নকশার অংশ মনে করেন। কিন্তু বাস্তবে এই বোতামগুলোর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও গুরুত্বপূর্ণ ব্যবহারিক কারণ। এগুলোকে বলা হয় ‘রিভেট’, যা মূলত প্যান্টকে আরও টেকসই করতে ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞদের মতে, জিনসের জন্ম হয়েছিল মূলত খনি ও রেলপথে কাজ করা শ্রমিকদের জন্য। আঠারো শতকের দিকে যুক্তরাষ্ট্রে সোনার খনি ও রেললাইন নির্মাণকাজ বাড়তে থাকলে শ্রমিকদের এমন পোশাকের প্রয়োজন হয়, যা সহজে ছিঁড়ে যাবে না।

এই চাহিদা থেকেই যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী লিভাই স্ট্রাউস শক্ত কাপড় দিয়ে বিশেষ ধরনের প্যান্ট তৈরি শুরু করেন। তিনি ফ্রান্সের নিম শহরের ‘সার্জ দে নিম’ নামের শক্ত কাপড় ব্যবহার করেন। পরে এই নাম থেকেই ‘ডেনিম’ শব্দটির উৎপত্তি হয়।

অন্যদিকে ‘জিনস’ নামটিরও আলাদা ইতিহাস রয়েছে। ইতালির জেনোয়া শহরে ব্যবহৃত নীল কাপড় থেকে ‘ব্লু জিনস’ নামটি জনপ্রিয় হয়ে ওঠে।

শুরুর দিকে এসব প্যান্ট ছিল ঢিলেঢালা এবং মূলত নীল রঙের। বিশেষ ধরনের ইন্ডিগো রং ব্যবহারের কারণে কাপড় দীর্ঘদিন মজবুত থাকত।

তবে শ্রমিকদের বড় সমস্যা ছিল পকেটের কোণা ও সেলাই দ্রুত ছিঁড়ে যাওয়া। ১৮৭১ সালে যুক্তরাষ্ট্রের নেভাডার দরজি জ্যাকব ডেভিস এই সমস্যার সমাধান বের করেন। তিনি প্যান্টের দুর্বল অংশে ছোট তামার রিভেট লাগানো শুরু করেন।

এতে পকেটের কোণা অনেক বেশি শক্ত ও টেকসই হয়ে ওঠে। শ্রমিকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে যায় এই নতুন ডিজাইনের প্যান্ট।

পরে ডেভিস তাঁর উদ্ভাবনের পেটেন্ট করতে চাইলেও প্রয়োজনীয় অর্থ না থাকায় লিভাই স্ট্রাউসের সঙ্গে অংশীদারিত্ব করেন। ১৮৭৩ সালে তাঁরা যৌথভাবে রিভেটযুক্ত ডেনিম প্যান্টের পেটেন্ট পান।

১৮৯০ সাল পর্যন্ত এই নকশার একচ্ছত্র অধিকার ছিল লিভাই স্ট্রাউস অ্যান্ড কো.–র হাতে। পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর অন্যান্য প্রতিষ্ঠানও জিনসে রিভেট ব্যবহার শুরু করে।

বর্তমানে ভারী কাজের জন্য রিভেটের প্রয়োজন আগের মতো না থাকলেও এটি এখন জিনসের ঐতিহ্য ও পরিচয়ের অংশ হয়ে গেছে। অনেকেই রিভেট ছাড়া জিনসকে অসম্পূর্ণ মনে করেন।

সূত্র: ইয়াহু লাইফস্টাইল, ফাইভ পকেট জিনস, সিএনএন, বিজনেস ইনসাইডার

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোন আনছে রিয়েলমি

প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’...

হজে সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি করা হয় কেন

হজ ও ওমরার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সাফা ও...

মানসিক প্রশান্তি পেতে ইসলামের ১০ নির্দেশনা

বিশ্বজুড়ে মানসিক অবসাদ ও বিষণ্নতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।...

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র...

হাঁপানির লক্ষণ দেখা দিলে যা করবেন

বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের অন্যতম বড় সমস্যা হলো হাঁপানি। প্রতি...

টানা বিক্ষোভে উত্তপ্ত মাইজদী শহর

নবগঠিত নোয়াখালী জেলা, পৌরসভা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি...

শিবগঞ্জ ভেঙে গঠিত হচ্ছে নতুন মোকামতলা উপজেলা

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে...

বর্ষায় চরম ঝুঁকিতে শিক্ষার্থী ও গ্রামবাসীর পারাপার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী নিমাইমারী থেকে মাখনের...

ভাইরাল ভিডিও ঘিরে নোয়াখালীতে চাঞ্চল্য

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আবুল খায়ের...

চুরির সরঞ্জাম ও সিএনজিসহ রায়গঞ্জে আটক ৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ...

সব ধর্ম-বর্ণের নাগরিক অধিকার নিশ্চিতের ওপর জোর এনসিপির

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র...

চিকিৎসা অবহেলার অভিযোগে উত্তপ্ত নবজাতক হাসপাতাল এলাকা

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা অবহেলা...

এআই সুবিধা নিয়ে বাজারে এলো অনর ৬০০ সিরিজ

রাজধানীর একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিজেদের নতুন প্রযুক্তি...

অতিরিক্ত কাজ কি নীরবে বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি?

নিয়মিত কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত সময় কাজ করার প্রবণতা বিশ্বজুড়ে...
spot_img

আরও পড়ুন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোন আনছে রিয়েলমি

প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। বাজেট সেগমেন্টের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার টাইটান...

হজে সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি করা হয় কেন

হজ ও ওমরার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে সাতবার যাতায়াত বা ‘সায়ি’ করা। ইসলামের ইতিহাসে হজরত হাজেরা (আ.)-এর ত্যাগ, ধৈর্য...

মানসিক প্রশান্তি পেতে ইসলামের ১০ নির্দেশনা

বিশ্বজুড়ে মানসিক অবসাদ ও বিষণ্নতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা, সম্পর্কের টানাপোড়েন, একাকীত্ব ও সামাজিক চাপ মানুষের মানসিক স্থিতি নষ্ট করছে। আধুনিক...

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে তাড়াশ...
spot_img