Friday, July 10, 2026
28.8 C
Dhaka

ইসলামে সত্য বলার ক্ষেত্রে কোথায় কোমলতা জরুরি

ইসলামে দাওয়াত ও সত্য প্রচারের ক্ষেত্রে কোমলতা গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত হলেও, প্রয়োজনের সময় দৃঢ়তা প্রদর্শনের নির্দেশনাও রয়েছে। কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে ইসলামি চিন্তাবিদেরা বলছেন, সত্যের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে ভাষার নমনীয়তা ও বক্তব্যের দৃঢ়তার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

কোরআনে আল্লাহ তাআলা মুসা ও হারুন (আ.)-কে ফেরাউনের কাছে পাঠানোর সময় বলেন, “তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে তো সীমালঙ্ঘন করেছে। অতঃপর তোমরা তার সঙ্গে নরম কথা বলো, হয়তো সে শিক্ষা গ্রহণ করবে অথবা ভয় পাবে।” (সুরা ত্বহা, আয়াত: ৪৩-৪৪)

তাফসিরবিদদের মতে, এখানে কোমল ভাষা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে ফেরাউন শুরুতেই বিরূপ প্রতিক্রিয়া না দেখায় এবং সত্য শোনার সুযোগ পায়। ইবনে আব্বাস (রা.)-এর ব্যাখ্যায় এসেছে, এর অর্থ গালমন্দ বা রূঢ় আচরণ থেকে বিরত থাকা।

তবে ইসলামি চিন্তাবিদরা বলছেন, কোমলতার অর্থ সত্য গোপন করা বা অন্যায়ের সঙ্গে আপস করা নয়। বরং একজন দাঈ বা সত্যের আহ্বানকারীর ভাষা মার্জিত হলেও তার বক্তব্য হতে হবে স্পষ্ট ও শক্তিশালী।

কোরআনের বর্ণনা অনুযায়ী, মুসা (আ.) ফেরাউনের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছিলেন, “আমরা তোমার রবের পাঠানো রাসুল।” (সুরা ত্বহা, আয়াত: ৪৭)

আবার ফেরাউন যখন অবাধ্যতা ও অহংকারে অটল থাকে, তখন মুসা (আ.) তাকে কঠোর সতর্কবাণীও শুনিয়েছিলেন। কোরআনে এসেছে, “আর হে ফেরাউন, আমার ধারণা যে, তুমি অবশ্যই ধ্বংস হবে।” (সুরা ইসরা, আয়াত: ১০২)

ইসলামি গবেষকদের মতে, এখান থেকেই বোঝা যায় যে সত্যের আহ্বানে কোমলতা ও দৃঢ়তা—দুটোরই প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষের সংশোধন ও দাওয়াতের ক্ষেত্রে নম্রতা ও প্রজ্ঞা গুরুত্বপূর্ণ। তবে যখন জুলুম, সত্য গোপন বা আল্লাহর বিধানের প্রকাশ্য অবমাননার প্রশ্ন আসে, তখন আপসহীন অবস্থান নেওয়ার নির্দেশনা রয়েছে।

কোরআনে আরও বলা হয়েছে, “তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে-শুনে সত্য গোপন করো না।” (সুরা বাকারা, আয়াত: ৪২)

আলোচকরা বলছেন, বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে কোমলতার নামে সত্য আড়াল করার প্রবণতা দেখা যায়। অথচ ইসলামি শিক্ষায় শব্দের ভঙ্গি কোমল হলেও সত্যের অবস্থান হতে হবে সুস্পষ্ট ও দৃঢ়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img